বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শ্রমিক দলের ‘মে দিবসের’ র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক দলের উদ্যোগে সাতক্ষীরায় মহান মে দিবস উপলক্ষে র‌্যালি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল ৮টার দিকে শহরের ইটাগাছা হাটের মোড় থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোটচত্তরের সামনে গিয়ে সেখানে এক আলোচনা সভায় মিলিত হয়।

জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী।

এসময় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মিয়ারাজ আলী, তালার সাধারণ সম্পাদক মিলন হোসেন, ভোমরা পোট শ্রমিক দলের সভাপতি আল আমিন হোসেন,সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি অ্যাড. সৈয়দ ইফতেখার আলী বলেন, পহেলা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। আর তখন থেকেই সারা বিশ্বে মহান মে দিবস পালিত হচ্ছে।

সভাপতির বক্তব্যে জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ বলেন, আমরা শ্রমিকদের অধীকার আদায়ে চেষ্টা চাীলয়ে যাচ্ছি। সর্বক্ষেত্রে শ্রমিকদের ওপর শোষণ-নিপীড়ন চালানো হচ্ছে। শোষণ-নিপীড়নের অবসান ও শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

একই রকম সংবাদ সমূহ

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

আসন্ন শারদীয় দুর্গোৎসব ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্রবিস্তারিত পড়ুন

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হকবিস্তারিত পড়ুন

  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ