বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলফা, ভাইসে সবুজ ও স্পর্শ নির্বাচিত

উৎসাহ উদ্দিপনা না থাকলেও শান্তিপূর্ণ পরিবেশে দেবহাটা উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

এতে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উপজেলা চেয়ারম্যান পদে আল ফেরদাউস আলফা হেলিকপ্টার প্রতিকে ২৬ হাজার ৩৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান মোটারসাইকেল প্রতিক নিয়ে ১৭ হাজার ১৫২ ভোট পেয়ে পরাজিত হন।
এছাড়া চেয়ারম্যান পদের প্রার্থী আবু রাহান তিতু ঘোড়া প্রতিকে ১ হাজার ২১৪ ভোট, গোলাম মোস্তফা চিংড়ি মাছ প্রতিকে ১ হাজার ১৮৯ ভোট এবং রফিকুল ইসলাম আনারস প্রতিকে ২ হাজার ৭১২ ভোট পেয়ে পরাজিত হন।

ভাইস চেয়ারম্যান পদে হাবিবুর রহমান তালা প্রতিকে ৩৬ হাজার ৮৬৮ ভোট এবং বিজয় কুমার ঘোষ টিউবওয়েল প্রতিকে ১১ হাজার ৭৬১ ভোট পেয়েছেন।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ কলস প্রতিকে ২৬ হাজার ১৭৫ ভোট এবং আমেনা রহমান ফুটবল প্রতিকে ২১ হাজার ৬৯৬ ভোট পেয়েছেন।

এদিকে, উপজেলার ৪১টি কেন্দ্রে ১ লাখ ১১ হাজার ৫২৭ জনের মধ্যে সবমিলে ৪৫% ভোট কাস্ট হয়। তবে ভোট কেন্দ্রে নারী ও হিন্দু ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
প্রশাসনের তৎপরতায় সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হওয়ায় প্রশাসন ও সংশ্লিষ্টদের স্বাধুবাদ জানিয়েছেন ভোটাররা।

এদিকে, ভোট গণনা শেষে দেবহাটা উপজেলা পরিষদের সভাকক্ষে খোলা কন্ট্রোল রুমে ফলাফল ঘোষনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আসাদুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মাসরুবা ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা নির্বাচন অফিসার কাজী মাহমুদ হোসেন, উপজেলা প্রকল্প অফিসার শফিউল বশার, উপজেলা সমবায় অফিসার মনোজিত কুমার মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী প্রমুখ।

এদিকে নির্বাচিত প্রার্থীদের জয়ের খবর পেয়ে আনন্দ মিছিল বের করে।

যে যতো ভোট পেলেন

একই রকম সংবাদ সমূহ

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা

দেশের ভাঙাচোরা অর্থনীতির হাল ধরে অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারকে একটি ভিত্তি তৈরিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল