শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শা উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

যশোরের শার্শায় দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ইভিএম-এ ভোট গ্রহণ হয়েছে। এরপর শুরু হয় গণনা। গণনা শেষে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী।

এ উপজেলায় পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১টি পৌরসভা ১১টি ইউনিয়নে ১০২ কেন্দ্রে ৮১৪ কক্ষে ভোট গ্রহণ হয়েছে। মোট ভোটার ২ লাখ ৯৯ হাজার ১১১ জন। পুরুষ ১ লাখ ৫০ হাজার ১৯৯ ও মহিলা ১ লাখ ৪৮ হাজার ৯১০ জন। যার মধ্যে মোট ভোট প্রদান করেন ৫৫ হাজার ৫৮১ জন। ভোট পড়েছে শতকরা ১৮.৬৩% ভাগ।

উপজেলায় চেয়ারম্যান পদে সোহরাব হোসেন (দোয়াত কলম) ৩৭৫৭০ ভোট, মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা আলম সালমা (কলস) ৪২৬২৩ ও ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রহিম সর্দার (তালা) ২২৯৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যে ভোট পেয়েছেন:
চেয়ারম্যান পদে অহিদুজ্জামান (আনারস) ১২২৯১, আব্দুল মান্নান মিন্নু (মোটরসাইকেল) ৩৯২৯, ইব্রাহিম খলিল (ঘোড়া) ১৭৯১ ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তরিকুল ইসলাম (টিয়াপাখি) ৪২১৪, শফিকুল ইসলাম মন্টু (চশমা) ১৪৪৫৯ ও শাহরীন আলম (টিউবওয়েল)১৩৮৬৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলেয়া ফেরদৌস (হাঁস) ৭৭২৯, নাজমুন নাহার (ফুটবল) ৫১২১ ভোট পেয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন