শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতীয় পণ্য পরীক্ষা না করে দেশে প্রবেশে অনুমতি না দেওয়ার দাবি বিএনপি নেতার

‘ভারতীয় পণ্য পরীক্ষা ছাড়া দেশে প্রবেশে অনুমতি না দেওয়ার’ দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও‌ জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

মঙ্গলবার (১৪ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমদানি করা ভারতীয় খাদ্যপণ্য যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করার’ দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম ওই অবস্থান কর্মসূচির আয়োজন করে।

ফারুক বলেন, ‘ভারতীয় পণ্য পরীক্ষা-নিরীক্ষা করে বাংলাদেশে প্রবেশের অনুমতি দিতে হবে। সীমান্ত বন্ধ করে অবৈধভাবে আসা ভারতীয় পণ্য বন্ধ করতে হবে। যেগুলো আমদানি করা হয়, সেগুলো পরীক্ষা-নিরীক্ষার পর বাংলাদেশে প্রবেশের অনুমতি দিতে হবে। ইসলামাবাদের জিঞ্জির ভেঙেছি দিল্লির শাসন গ্রহণ করার জন্য নয়।’

বিএনপির এই নেতা বলেন, ‘ভারত আমাদের বন্ধু আমরা অস্বীকার করি না। ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছে। কিন্তু সেই ভারতে আজকে অবৈধভাবে বিষ প্রয়োগকৃত জিনিসপত্র এদেশে প্রবেশ করিয়ে দিচ্ছে, তার খবর কি এই সরকার রাখে? রাখে না।

এই সরকার খবর রাখে শুধু খালেদা জিয়াকে কতদিন জেলখানায় রাখতে হবে, খালেদা জিয়ার বিরুদ্ধে যে অসত্য মামলা, সেই মামলায় কিভাবে সাজা দেওয়া যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কতদিন জেলে রাখা যায়, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে কিভাবে দমন করা যায়, কিভাবে লুট করা যায়। এই সরকার মানুষের খবর রাখে না।’

ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এবি এম ফারুকের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সেলিম। এ ছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা কর্মসূচিতে বক্তব্য দেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত

সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • ‘কোটা সংস্কারের কথা প্রধানমন্ত্রী বলেছিলেন ২০১৪ সালেই’ : প্রেস সচিব সালেহ শিবলী
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী