বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ফিংড়ি ও আলিপুর ইউনিয়নে নারী ও কিশোরীদের সমন্বয়ে দল ভিত্তিক সভা

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে ১০টি এবং আলিপুর ইউনিয়নে ৮টি নির্বাচিত গ্রুপে পৃথকভাবে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” নামক প্রকল্পের আলোকে ৩৩জন নারী ও কিশোরীদের সমন্বয়ে দল ভিত্তিক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার থেকে সোমবার পর্যন্ত (৭, ৮, ৯, ১২ ও ১৩ মে) মাসিক সভা অনুষ্ঠিত হয়। দল ভিত্তিক মাসিক মিটিং এ ২০জন নারী ও ১৩জন কিশোরী উপস্থিত ছিলেন।

চলতি মাসের প্রতিটি মিটিংয়ের আলোচ্য বিষয় ছিল, নারী উদ্যোক্তা সম্পর্কে, কিশোরী ও নারীদের যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা, শিশু পাচার প্রতিরোধ, সদস্যদের নিজ অধিকার সম্পর্কে সচেতন করা হয় ও সকল সদস্যদের মতামতের প্রাধান্য দেয়া হয়।

আলিপুর ও ফিংড়ি ইউনিয়নে নির্বাচিত ১৮টি গ্রুপে মোট ৩৩ জন সদস্য করে সর্বমোট ৫৯৪ জন।

গ্রুপের অংশগ্রহণকারী সদস্যরা বলে, তারা আজও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তারা তাদের সমস্যা ও সমাধান সম্পর্কে সচেতন না হওয়ার কারণে তারা বিভিন্ন রকম সমস্যায় পড়ছে যেমন, বাল্যবিবাহের হার বৃদ্ধি, যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতনতার অভাব, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সম্পর্কে অসচেতনতা, অস্বাস্থ্যকর ল্যাটিনের ব্যবহার, ঝরে পড়া শিক্ষার্থী বৃদ্ধি, শিশু সুরক্ষা ও শিশু নির্যাতন সম্পর্কে ধারণা কম থাকা, নারী নির্যাতন ও নারী অধিকার সম্পর্কে অসচেতনতা, সরকারি পর্যাপ্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, কিশোরীরা ইভটিজিংয়ের শিকার, জন্ম নিবন্ধনে পিছিয়ে আছে, বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে অবহেলা ইত্যাদি বিষয়ে শিকার হচ্ছে প্রতিনিয়তই।

দলীয় সভা পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন, কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো. মনির হাসান, সালাউদ্দীন ও হুমায়রা জামান।

উল্লেখ্য যে, ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে নারী ও কিশোরীদের নিয়ে আলীপুর এবং ফিংড়ি ইউনিয়নে প্রতি মাসে পৃথকভাবে ১৮টি মাসিক সভা অনুষ্ঠিত হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ