শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির খাজরা ও সদর ইউপির উপ নির্বাচনে মনোনয়ন সংগ্রহ ৯টি

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনি উপজেলার খাজরা ইউপির চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ৪ প্রার্থী ও আশাশুনি সদর ইউনিয়নে একটি ওয়ার্ডে মহিলা মেম্বার পদে ৫ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চেয়ারম্যান পদে একজন মনোনয়নপত্র জসা দিয়েছেন।

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম গত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করায় চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলে পদটি শূন্য হয়ে যায়। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আলী সোহাল জুয়েল উপ নির্বাচনের তফশীল ঘোষণা করার পর এ পর্যন্ত খাজরা ইউনিয়নের চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অহিদুল ইসলাম মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী মোড়ল ও কামাল হোসেন। তাদের মধ্যে বুধবার (৩ জুলাই) অহিদুল ইসলাম মোল্যা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এসময় ইউনিয়ন আ’লীগের সিনিঃ সহ সভাপতি সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, ৮নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আছাদুল ইসলাম, মঞ্জুরুল মোল্যা, আবু হানিফ সানা, আঃ করিম মোল্যা, অবঃ শিক্ষক ইলিয়াছ হোসেন, মেম্বর রবিউল ইসলাম, মেম্বর শিমুল হোসেন।

বাবু রাম মন্ডল, জাহাঙ্গীর মোড়ল, কওছার ফকির, আমানত হোসেন, হারুনর রশিদ মোড়ল, রেজাউল সানা, রাব্বি, শাহাবুদ্দিন, আঃ ছালাম, সাবেক মেম্বার আনারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে আশাশুনি সদর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বর পদে নির্বাচনের জন্য ৫ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন, শাহানারা খাতুন, ছালেহা পারভিন পান্না, রেহেনা খাতুন ও মোমেনা খাতুন।
বৃহস্পতিবার (৪ জুলাই) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বাকী প্রার্থীবৃন্দ মনোনয়নপত্র জমা দেবেন বলে জানাগেছে।

একই রকম সংবাদ সমূহ

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর কলকাতা ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারেবিস্তারিত পড়ুন

দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবেবিস্তারিত পড়ুন

  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত
  • জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে
  • জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী
  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত