শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির টেংরাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাফিজুল আর নেই

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের টেংরাখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম ধর্মের শিক্ষক, বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের আলহাজ্ব মোঃ বদিয়ার সরদারের ছেলে হাফিজুল সরদার (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…… রাজিউন)।

শুক্রবার সকাল ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে সঙ্গে সঙ্গে স্থানীয় ডাক্তার এসে প্রাথমিকভাবে চিকিৎসা শেষে সাতক্ষীরা যাওয়ার পথিমধ্যে সাড়ে ৯টার দিকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।

এদিন বাদ আসর ফকরাবাদ ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন মরহুমার ভাইপো হাফেজ মোঃ আব্দুল্লাহ। এসময় খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহানেওয়াজ ডালিম, কুল‍্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম সাহেব আলী, আশাশুনি আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুল, নৌ কর্মকর্তা আবু সালেহ মুসা (মিলন), ইউপি সদস্য ফারুক হোসেন আঙ্গুর, সাবেক ইউপি সদস্য হাফেজ রুহুল আমিন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, বিভিন্ন মসজিদের ইমাম সহ হাজার হাজার মুসল্লী অংশগ্রহণ করেন। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান