রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির আনুলিয়ায় প্রীতি ফুটবল ম্যাচে খুলনা জেলা ১-০ গোলে জয়ী

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনির আনুলিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলার একসরা রিক্তা মেমোরিয়াল ফুটবল মাঠে একসরা লায়ন্স ক্লাবের আয়োজনে সাতক্ষীরা জেলা ফুটবল একাদশ ও খুলনা জেলা ফুটবল একাদশের মধ্যেও এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

উক্ত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আশাশুনি উপজেলা কৃষকলীগের উপদেষ্টা শেখ জালাল উদ্দিন। এ সময় প্রধান অতিথি বলেন আসুন আমরা সকলে মিলে মাদককে না বলি এবং খেলাধুলা কে হ্যাঁ বলি।

খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের যুব সমাজকে মাদক এবং বিভিন্ন গেম আসক্ত হয়ে পড়ছে তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারি। কারণ আজকের যুবকই আগামীর ভবিষ্যৎ। গ্রামের মাঠগুলোতে এখন আর বাঙালির প্রাণ যে ফুটবল খেলা সেটি এখন আর দেখা যায় না। মাঠের কোণে অথবা কোথাও বসে একদল যুবককে আমরা দেখি গেম খেলতে।

এই যুব সমাজকে বাঁচাতে হলে অবশ্যই আমাদেরকে মাঠ মুখি করতে হবে। তাহলেই তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে পারবে। উক্ত প্রীতি ফুটবল ম্যাচে সভাপতিত্বকরেন একসরা লায়ন্স ক্লাবের সভাপতি জি এম আজমির হোসেন নয়ন।

এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মফিজুল ইসলাম, মোঃ আলাউদ্দিন, আশাশুনি থানার এএসআই রাজু আহমেদ প্রমুখ। উক্ত ফুটবল ম্যাচে খুলনা ফুটবল একাদশের পক্ষ থেকে প্রথম অর্ধে এক শুন্য গোলে এগিয়ে রাখেন ৯ নম্বর জার্সি পরিহিত তৌহিদুর রহমান।

দ্বিতীয় অর্ধে কোন পক্ষই গোল করতে না পারায় খুলনা একাদশ ১-০ গোলে জয় লাভ করে। ফুটবল ম্যাচটি পরিচালনা করেন আশরাফুজ্জামান তার সহকারী হিসেবে ছিলেন মহসিন রেজা ও আকবর আলী। খেলায় ধারাভাষ্যকার ছিলেন সাবেক ইউপি সদস্য আলমগীর আলম ও মাস্টার জাহাঙ্গীর হোসেন।

খেলা শেষে প্রধান অতিথি শেখ জালাল উদ্দিন সাতক্ষীরা জেলা ফুটবল একাদশের অধীনায়ক হাফিজুর রহমানের হাতে রানার্সআপ ট্রফি ও খুলনা জেলা ফুটবল একাদশের অধিনায়ক মোহাম্মদ শহীদ হোসেন হাতে বিজয়ী ট্রফি তুলে দেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক