শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রুয়েট ও আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (আবিপ্রবি) ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন করেছে হুয়াওয়ে। এই আয়োজনে বিশ্ববিদ্যালয় দুইটি থেকে প্রায় ৩০০ জন শিক্ষার্থী এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। নির্বাচিত শিক্ষার্থীরা হুয়াওয়ের সাথে কাজ করার সুযোগ পাবেন।

সম্প্রতি অনুষ্ঠিত এই রিক্রুটমেন্ট ইভেন্ট পরিচালনা করেন হুয়াওয়ের সিনিয়র ম্যানেজার মো. সাইফুল আলম, এইচআর ম্যানেজার ওমর হায়দার মাশফিক আহমেদ, অ্যাসিসট্যান্ট এইচআর ম্যানেজার মো. শরিফুল ইসলাম, সিনিয়র লিডার গাও জিয়ানগাও, সিনিয়র এইচআর ম্যানেজার মো. ফারা নেওয়াজ এবং এইচআর এক্সিকিউটিভ মো. খালিদ হোসেন।

হুয়াওয়ের সিনিয়র এইচআর ম্যানেজার মো. ফারা নেওয়াজ বলেন, ”বাংলাদেশের তরুণ প্রজন্মের সম্ভাবনা অনেক। তাদের মেধাকে সঠিকভাবে পরিচর্যা করা প্রয়োজন। হুয়াওয়ে দেশের এই তরুণদের জন্য কর্মক্ষেত্রে সুযোগ তৈরিতে মনোযোগী যাতে তারা সঠিক দক্ষতা, কর্মপরিবেশ ও সুযোগ-সুবিধা পেয়ে নিজেদের মেধাকে আরও বিকশিত করতে পারে। সম্পূর্ণভাবে সংযুক্ত ও বুদ্ধিবৃত্তিক বাংলাদেশ গড়ার যে লক্ষ্য হুয়াওয়ের রয়েছে, তা এই তরুণরা সামনে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের তরুণদের জন্য আমরা এই ধরনের কাজের সুযোগ সৃষ্টি করতে থাকবো।”

রুয়েটের কম্পিউটার সায়েন্স ও ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মণ্ডল বলেন, ”কর্মক্ষেত্রে নতুন এসব শিক্ষার্থীদের মধ্যে অনেক আশা ও আকাঙ্খা রয়েছে। রুয়েট ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ এই আয়োজন করায় আমি হুয়াওয়ে বাংলাদেশকে ধন্যবাদ জানাই। এমন আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুন্দর করে তুলবে।”

আবিপ্রবির ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. তারেক আজিজ বলেন, ”দেশের উন্নয়নে হুয়াওয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই কারণে যখন দেখি আমাদের শিক্ষার্থীরা সেখানে কাজ করছে, আমরা গর্ববোধ করি। পেশাগত লক্ষ্য অর্জনের জন্য হুয়াওয়েতে ভালো কর্মপরিবেশ থাকায় আমাদের শিক্ষার্থীরাও অনেক খুশি। হুয়াওয়ের ধারাবাহিক এই আয়োজনকে সাধুবাদ জানাই। একই সঙ্গে আবিপ্রবিতে ক্যাম্পাস ‍রিক্রুটমেন্ট আয়োজন আমাদের প্রতি হুয়াওয়েরও আস্থার প্রতীক।”

দেশের আইসিটি খাতে মেধার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ হুয়াওয়ে কর্মক্ষেত্রে নতুন শিক্ষার্থীদেরকে বিভিন্ন সুযোগ দিচ্ছে। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ধারাবাহিকভাবে এই ধরনের আয়োজন করে যাবে হুয়াওয়ে।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ