শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি

সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানীয় রুটে ব্যাটারিচালিত থ্রি-হুইলার (ইজিবাইক) নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা এবং চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাটারিচালিত থ্রি-হুইলারযান শ্রমিক দল (রেজি. নং-চ-২৪৫৩), সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক মনিরুজ্জামান, সভাপতি শেখ ফেরদৌস আলম বাবু, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, সদর উপজেলা শাখার সভাপতি আক্তারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমন হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকশ ব্যাটারিচালিত ইজিবাইক চালক অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত কিছুদিন ধরে সাতক্ষীরা জেলার বিভিন্ন সড়ক ও এলাকায় কতিপয় অসাধু ব্যক্তি ও প্রভাবশালী মহল ইজিবাইক চলাচলে নানাভাবে বাধা সৃষ্টি করছে। তারা চলন্ত ইজিবাইক থামিয়ে যাত্রীদের নামিয়ে দিচ্ছে, চালকদের ভয়ভীতি প্রদর্শন করছে এবং অনেক ক্ষেত্রে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এর ফলে চালকদের নিয়মিত মানসিক হয়রানি, আর্থিক ক্ষতি এবং জীবিকা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে।

স্মারকলিপিতে ব্যাটারিচালিত থ্রি-হুইলার চালকদের জন্য সরকারি নীতিমালার আলোকে লাইসেন্স ও নিবন্ধনের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়, যাতে তারা বৈধভাবে জীবিকা নির্বাহ করতে পারেন এবং অযথা হয়রানির শিকার না হন।

এছাড়া সাতক্ষীরা জেলার বিভিন্ন সড়ক ও স্থানীয় রুটে ইজিবাইক চালকদের হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং অবৈধভাবে চলাচলে বাধা প্রদান বন্ধে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বিশেষভাবে সাতক্ষীরা–পাটকেলঘাটা, সাতক্ষীরা–ঝাউডাঙ্গা–কলারোয়া, কদমতলা–আবাদেরহাট–বাঁশদহা, সাতক্ষীরা–ঘোনা, সাতক্ষীরা–ভোমরা, সাতক্ষীরা–বুধহাটা, সাতক্ষীরা–পারুলিয়াসহ জেলার বিভিন্ন স্থানীয় রুটে ব্যাটারিচালিত ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে ইজিবাইক আটকিয়ে অর্থ আদায় কিংবা চালকদের হয়রানি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ইজিবাইক চালকদের জীবিকা, নিরাপত্তা ও মানবিক মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের দাবিসহ মোট পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা সদরের নলকুড়া গ্রামের আশরাফ বাহিনীর আলমগীর, জাহাঙ্গীর, রফিকুল ও আরিজুল গংদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বল্লী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদারুল

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে পুরোদমেবিস্তারিত পড়ুন

  • স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে সংসার করতে চান রিপা খাতুন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কন্ঠশিল্পী রত্নার মা’র মৃত্যুতে সাতক্ষীরা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের শোক
  • সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নির্বাচিত হলেন অ্যাড. আকবর আলী
  • উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা
  • সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাতক্ষীরায় ভোমরা সড়কে রাতে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ
  • সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় দিনব্যাপী ‘সম্প্রীতি মেলা ২০২৬’