বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১২টায় ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশনের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সারাদেশের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ভার্চুয়ালি যুক্ত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন।

সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থা চালু হলে রোগী ও স্বজনদের নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে। একই সঙ্গে চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও অন্যান্য স্বাস্থ্যসেবার মূল্য পরিশোধে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। ডিজিটাল লেনদেনের মাধ্যমে রোগীদের সময় সাশ্রয়ের পাশাপাশি হাসপাতালের আর্থিক ব্যবস্থাপনাও আরও সহজ ও আধুনিক হবে।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে স্বাস্থ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও সহজলভ্য করতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিকল্প নেই। পর্যায়ক্রমে এ ব্যবস্থা আরও বিস্তৃত করার মাধ্যমে রোগীদের উন্নত ও ঝামেলামুক্ত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

আলোচনা সভায় সারাদেশের ন্যায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডও ভার্চুয়ালি অংশগ্রহণ করে। সাতক্ষীরা প্রান্ত থেকে ভার্চুয়াল আলোচনায় উপস্থিত ছিলেন হাসপাতালের হাসপাতাল প্রশাসনিক ইনচার্জ মো. মাহবুবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম খান, সিনিয়র হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আওয়ালসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন ।

সভায় ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থার কার্যক্রম, এর সুবিধা, বাস্তবায়ন প্রক্রিয়া এবং স্বাস্থ্যসেবা গ্রহণকারীদের জন্য আরও সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • প্রত্যেক ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার