শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদের সময়ে বিকাশে টাকা পাবে সাড়ে ১০ লাখ পরিবার

এবার করোনা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত সাড়ে দশ লাখ দুস্থ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদান পৌঁছে দেবে বিকাশ।

জীবিকার উপায় হারানো দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগে গতবছরের মত এবারও ঈদের সময়ে প্রতিটি পরিবারের জন্য ২৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।
জাতীয় পরিচয় পত্রের ভেরিফিকেশনের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তির কাছে স্বচ্ছতা, দ্রুততা ও নিরাপত্তার সাথে ডিজিটাল মাধ্যমে অর্থ বিতরণ করা হচ্ছে।

উল্লেখ্য, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২৫০০ টাকা করে ৩৪ লাখ ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রম পরিচলনা করা হচ্ছে।
বিকাশের মাধ্যমে ১০ লাখ ৫০ হাজার দুস্থ পরিবারের কাছে সরকারী এই অর্থ সহায়তা পৌঁছে যাচ্ছে ঈদের আগেই। রমজান ও ঈদের সময় এই অর্থ সাহায্য কিছুটা হলেও স্বস্তি দেবে এবং জরুরী প্রয়োজনে কাজে আসবে।
সরকারী সাহায্যের এই টাকা ক্যাশআউটের ক্ষেত্রে উপকারভোগীর কোন খরচ লাগছে না। মোট ক্যাশআউট খরচের ১৫ টাকা দেবে সরকার, বাকি ৩১ দশমকি ২৫ টাকা বিকাশ বহন করবে এই মহতী উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে। সাহায্য পাওয়া পরিবারের সদস্যরা যেন নির্বিঘ্নে এই টাকা ক্যাশআউট করতে পারেন সে ব্যাপারে সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সরকারের দূরদরর্শী সিদ্ধান্তে ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের কল্যাণে জরুরী এই সময়ে দুস্থ পরিবার গুলোর মাঝে

আর্থিক সহায়তা যথাযথ ভাবে বিতরণ করা সম্ভব হচ্ছে। উল্লেখ্য গতবছর প্রায় ১০ লাখ পরিবারের কাছে সফলতার সাথে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার অর্থ পৌঁছে দেয় বিকাশ।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী

ভোটে নির্বাচিত সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে হবেবিস্তারিত পড়ুন

  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর