শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট সাপোর্ট লোন’ দিচ্ছে নর্দান ইউনিভার্সিটি

উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট সাপোর্ট লোন’ (এসএসএল) দেয়ার ঘোষণা দিয়েছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ। অনার্স ও মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে এনইউবি ও ব্যাংক এশিয়া। যেসব শিক্ষার্থী অর্থ সংকটের কারণে পড়ালেখা চালিয়ে নিতে পারছেনা বা টিউশন ফি এর কারণে সেমিস্টার ড্রপ দিচ্ছে তাদের জন্য ব্যাতিক্রমী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান নর্দান ইউনিভার্সিটি। তারা ব্যাংক এশিয়া থেকে সহজ শর্তে ‘স্টুডেন্ট সাপোর্ট লোন’ নিতে পারবেন। পড়ালেখার সময় বা কর্মজীবনে গিয়ে এই শিক্ষা ঋণ পরিশোধ করবে তারা।

এ উপলক্ষ্যে দু’পক্ষের মধ্যে ১৩ এপ্রিল ২০২১, মঙ্গলবার, নর্দান ইউনিভার্সিটির বোর্ড রুমে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজ এর চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানম, ব্যাংক এশিয়া লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান জনাব আরফান আলী ও উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম (ডি)।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ ইকরামুল ইসলাম, আইটি ডিরেক্টর জনাব সাদ আব্দুল্লাহ জাবির, ফাইন্যান্স ডিরেক্টর মিস লাবিবা আব্দুল্লাহ, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক প্রফেসর ড. আনোয়ারুল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক মোসাম্মত হাবিবুন নাহার ও ব্যাংক এশিয়া লিঃ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ জানান, “আমরাই প্রথম কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এভাবে ঋণ সহায়তা দিচ্ছি। ছাত্রত্ব শেষ করে কর্মজীবনে গিয়ে তারা এই ঋণ পরিশোধ করবে। যদিও উন্নত বিশ্বের প্রায় সব দেশেই শিক্ষা বিষয়ক লোনের ব্যবস্থা রয়েছে।”

এই ঋণ সুবিধার ফলে বৈশ্বিক সঙ্কট কালেও নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে পারবে বলে আশা করছে নর্দান কর্তৃপক্ষ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে

আসন্ন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হতে পারেবিস্তারিত পড়ুন

শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর

এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে—এমন তথ্য ছড়িয়ে পড়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়
  • শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী