মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপজেলা চেয়ারম্যানের লোকজনকে লক্ষ্য করে বদির গুলি

কক্সবাজারের টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের একটি সমাগম লক্ষ্য করে গুলিবর্ষণ করার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে বিষয়টি জানিয়েছেন নুরুল আলম।

নুরুল আলম বলেন, ‘যেহেতু আমি আবারও উপজেলা পরিষদ নির্বাচন করছি। সে লক্ষ্যে বৃহস্পতিবার বিকালে হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত একটি আলোচনাসভায় উপস্থিত ছিলাম। একই দিন রাতে হোয়াইক্যংয়ের কম্বনিয়াপাড়া, পশ্চিম মহেশখালীয়াপাড়ার মুরব্বি এবং মেম্বারদের সঙ্গে দেখা করি। পরে প্রায় ৬০-৭০ জন লোকের মধ্যে দাঁড়িয়ে কথা বলছিলাম; সেখানে হঠাৎ সাবেক এমপি বদি ও জাফর চেয়ারম্যানসহ ২০-৩০ জন লোক আমাদের পাশে এসে সমাগম লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করেন।

চেয়ারম্যান নুরুল আলমের দাবি, ‘আবদুর রহমান বদি নিজেই তার পিস্তল দিয়ে গুলি করেছেন।’

এ বিষয়ে জানতে উখিয়া-টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদির মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে বদি যে চেয়ারম্যান প্রার্থীর পক্ষ নিয়ে গুলিবর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে, সেই জাফর আলমের দাবি— এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, নুরুল আলমের বড় ভাই নুরুল বশর গত জাতীয় সংসদ নির্বাচনে বদির স্ত্রী বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তারের সঙ্গে ভোটে হেরে গেছেন। এর পর থেকে বদি ভাইয়ের বিরুদ্ধে লেগেছেন।’

বদির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছেন বলে তিনি জানান।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, ‘নুরুল আলম একটি ডিজি করেছেন। গুলির কথা মানুষের মুখে শোনা গেলও তিনি জিডিতে তা উল্লেখ করেননি। তিনি বদির বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনেছেন।’

একই রকম সংবাদ সমূহ

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

কাদের-আরাফাতের ফোনালাপ : সংঘর্ষ-মারামারির ফুটেজ দেখালে টিভি চ্যানেল বন্ধ

জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়নবিস্তারিত পড়ুন

  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করলো বিএনপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
  • শেখ হাসিনা ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক : আইনমন্ত্রী
  • ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান