মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এই বছরে দেশে ৫-জি প্রযুক্তি চালুর চেষ্টা: জয়

চলতি বছরের মধ্যে বাংলাদেশ ৫-জি মোবাইল ফোন প্রযুক্তি চালু করার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার (৬ এপ্রিল) ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বাংলাদেশের অবকাঠামো অনেক প্রতিবেশী দেশের থেকে ভালো। আমরা ৫-জি চালু করার দিকে নজর দিচ্ছি। চেষ্টা করবো, এ বছরই ৫-জি চালু করার।’

বাংলাদেশে প্রতি বছর ৬০ হাজার টেকনিক্যাল গ্র্যাজুয়েট বের হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা উদ্যোক্তা তৈরি করার দিকে নজর দিচ্ছি। বাংলাদেশে স্টার্ট-আপ তৈরির দিকেও নজর দিচ্ছি।’

দেশে দ্রুত আইটি উদ্যোক্তা বাড়ছে এবং বাংলাদেশের কিছু স্টার্ট-আপ কোম্পানি, যেমন: পাঠাও বা বিকাশ সারাবিশ্বে স্বীকৃতি পেয়েছে বলে তিনি জানান।

প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, ‘আট থেকে ১০ বছর আগেও কেউ চিন্তা করেনি যে, আমাদের স্টার্ট-আপ কোম্পানিগুলোর মূল্য ১০০ কোটি ডলার হবে। তবে এটি কেবল শুরু। উইচ্যাট বা আলিবাবার মতো কোম্পানি বাংলাদেশে তৈরি হবে এবং এখানে বিনিয়োগ করার মতো যথেষ্ট সুযোগ আছে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির।’

নিম্ন ও মধ্যম আয়ের মানুষ যে ইলেকট্রনিকস পণ্য ব্যবহার করে তার প্রায় সবগুলো বাংলাদেশে তৈরি হয় বলে তিনি জানান।

জয় বলেন, ‘বাংলাদেশে ১৩ কোটি মোবাইল ফোন গ্রাহক আছে এবং এর ৯০ শতাংশ সেট দেশে তৈরি; এর মধ্যে স্মার্ট ফোন আছে। শুধু তাই নয়, স্যামসাংয়ে ফ্ল্যাগশিপ পণ্য নোট গ্যালাক্সি১০ বাংলাদেশে তৈরি হচ্ছে।’

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন ক্রাউন প্রিন্স

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ওবিস্তারিত পড়ুন

অটোরিকশা নিয়ন্ত্রণে উদ্যোগ নিল সরকার, মানতে হবে যেসব শর্ত

ব্যাটারিচালিত অটোরিকশাগুলো রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীরবিস্তারিত পড়ুন

জাতিসংঘের অনুমাননির্ভর রিপোর্ট সরকার আমলে নিচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের রিপোর্টটি অনুমাননির্ভর। তাইবিস্তারিত পড়ুন

  • চিকিৎসকসহ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার
  • বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরের মধ্যে সম্ভব নয় : অর্থমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ
  • বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল
  • মন্ত্রিসভা কি বড় বা রদবদল হচ্ছে? কয়েকজনকে নিয়ে আলোচনা
  • ৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?
  • বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা
  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা
  • চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজ: নিহত বেড়ে ৮
  • একযোগে ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর
  • ৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী
  • ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট