শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এইচএসসি ও সমমানের মূল্যায়নের ফল কাল

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল আগামীকাল শনিবার প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সচিব জানান, কাল সকাল সাড়ে ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই ফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার পরীক্ষা ছাড়া এসএসসি, জেএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের গড় মূল্যায়ন করা হয়েছে। এইচএসসি পরীক্ষা না হওয়ায় সবাই পাস করবেন। তবে জিপিএ ফাইভ কার কত হয় সেটাই সবার আগ্রহের বিষয়।

২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল গত বছরের এপ্রিলে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এই পরীক্ষা হয়নি। পরীক্ষার পরিবর্তে পরীক্ষার্থীদের এসএসসি ও জেএসসি এবং সমমানের পরীক্ষার গড় ফলের ভিত্তিতে মূল্যায়নের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। ফল প্রকাশের জন্য সংশ্লিষ্ট তিনটি আইন সংশোধনের গেজেট গত সোমবার প্রকাশিত হয়।

গত বছরের ৭ অক্টোবর সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, অষ্টম শ্রেণির সমাপনী এবং এসএসসির ফলাফলের গড় করে এবারের এইচএসসির ফল নির্ধারণ করা হবে। জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে উচ্চমাধ্যমিকের ফল ঘোষিত হবে বলে জানিয়েছিলেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে খো খো প্রশিক্ষণ ও টুর্ণামেন্ট

“ক্রীড়া হল পেশা, পরিবার পাবে ভরসা” এই স্লোগানে সাতক্ষীরায় তিন দিন ব্যাপীবিস্তারিত পড়ুন

পে-স্কেলে এমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন বাড়বে কার কত

নবম পে-স্কেল বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। এতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন অর্থাৎ,বিস্তারিত পড়ুন

কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির সময়সূচিতে পরিবর্তন

ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে সরকারি ও বেসরকারি কলেজসহ দেশের সকলবিস্তারিত পড়ুন

  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • দীর্ঘ ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো
  • শিশুদের দায়িত্ববোধ শেখাতে ধাপে ধাপে পাঠ্যক্রমে পরিবর্তন আনা হচ্ছে: ববি হাজ্জাজ
  • জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না: স্পিকার
  • এ-লেভেল ও-লেভেল পরীক্ষায়ও প্রশ্নফাঁস, নেপথ্যে পাকিস্তান!
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবার্ষিকী উদযাপনে কমিটি; আহবায়ক চৈতালী, নয়ন সদস্য সচিব
  • ক্ষুধা ও দ্রোহের কিশোর কবি সুকান্ত স্মরণে সাতক্ষীরায় বিশেষ সাংস্কৃতিক আয়োজন
  • প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন
  • স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে ৭ জুন থেকে ঢাকায় লাগাতার অবস্থান
  • ২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • ডুসাসের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে সেতু-তানভীর-রমজান
  • আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার