বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একটি ছবি হয়ে উঠেছে আদর্শ ও অনুপ্রেরণা উৎস : তথ্য প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুর ছবি এটি কোনো ব্যক্তির নয়, এটি বাংলাদেশের ছবি, আর্দশের ছবি, অনুপ্রেরণার ছবি। ব্যক্তিকে অতিক্রম করে তা হয়েছে উঠেছে আমাদের সকল প্রেরণার উৎস। কোনো আইন দ্বারা নয় দায়িত্ববোধের যায়গা হতে এই ছবি প্রজন্ম থেকে প্রজম্নান্তরে ইতিহাস হয়ে থাকবে, বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

আবেগ আপ্লুত হয়ে ডাঃ মুরাদ বলেন; ছবির পিছনের মহানায়ক, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি এই দেশের প্রতিচ্ছবি। আমরা মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম, এই ছবি আমাদের পথ দেখায়, উৎসাহ যোগায় জনসেবায় আত্মনিয়োগ করতে। এই ছবিতে নিহিত আছে আদর্শ, এই আদর্শের পথ বেয়ে আজকের বাংলাদেশ এবং আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ।

মুজিব আদর্শ বাস্তবায়নে নিরন্তরভাবে কাজ করে যাওয়া।

বৃহস্পতিবার জামালপুরের কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত নেতা আবুল কালাম মন্ডল স্মরণে কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত শোক সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরোও বলেন; বঙ্গবন্ধুকে যারা দেখেছেন তারা সৌভাগ্যবান আর যারা দেখি নাই সেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রতি ঘরে ঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর ছবি রাখা উচিত। ইতিহাসের হাত ধরেই আমরা উন্নয়নের মহাসড়কে, আমাদের যেতে হবে সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশ নয়, বিশ্বে মুক্তিকামী মানুষের জন্য এক অনন্য ইতিহাস। একটি ছবি যখন অনুপ্রাণিত করে, সেই ছবি আমাদের দৃষ্টিতে রাখা উচিত। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, নিজেকে আদর্শবান ও নৈতিকতায় বলীয়ান করে অন্যায়ের প্রতিবাদী হতে সাহস যোগাবে।

কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতার হোসাইনের সভাপতিত্বে এবং নূরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, মেয়র মনির উদ্দিন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা