শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এনআইডির সার্ভার থেকে আর সরাসরি মিলবে না তথ্য: মহাপরিচালক

তথ্য যাচাইকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে নির্বাচন কমিশনের সার্ভার থেকে নাগরিকদের পুরো তথ্য যাচাই করতে দেয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবির।

যাচাইকারী প্রতিষ্ঠানকে এনআইডি সার্ভার থেকে নাগরিকদের পুরো তথ্য যাচাই করতে দেয়া হবে না বলে জানিয়েছেন এনআইডির ডিজি। ছবি

জানা যায়, নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তিবদ্ধ ১৮২টি প্রতিষ্ঠান জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করে। সম্প্রতি এসব প্রতিষ্ঠানের কোনো কোনোটির বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ ওঠে। এ নিয়ে তদন্তও চলছে ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। গেল সপ্তাহে তথ্য ফাঁস রোধে করণীয় নির্ধারণে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকর্মীদের এসব বিষয়ে জানাতে গিয়ে এ তথ্য দেন এনআইডির ডিজি।

এনআইডির ডিজি বলেন, এখন থেকে কোনো প্রতিষ্ঠানকে এনআইডির পুরো তথ্য যাচাই করতে দিবে না নির্বাচন কমিশন। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান যেসব তথ্য চেয়ে যাচাই করতে চাইবে, তা নির্বাচন কমিশন থেকে সঠিক না ভুল তা জানানো হবে। অর্থাৎ নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য যাচাইয়ের কাজটি এখন থেকে সম্পূর্ণভাবে অন্যরা করতে পারবে না। তথ্য ফাঁস রোধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

এ সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পূর্বে তথ্য ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচন কমিশন থেকে কমিটি করা হবে, যে কমিটি অনুমতি ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও তদন্ত করতে পারবে। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানে কর্মরতদের সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগবে।

এ সময় এনআইডির বিভিন্ন ত্রুটি সারানোর কাজ দ্রুত চলছে বলেও জানান। তিনি বলেন, জাতীয় পরিচয়পত্রের সংশোধনের পেন্ডিং আবেদন সমাধানে ক্র‍্যাশ প্রোগ্রাম নেয়ার সময় থেকে এ পর্যন্ত ৫০ শতাংশ আবদন নিষ্পত্তি হয়েছে। দ্রুতই সব আবেদন নিষ্পত্তি করা হবে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী
  • মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • স্বজন-প্রতিবেশীদের সাক্ষ্যে উঠে এলো রামিসা হত্যার ভয়াবহ চিত্র