বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এনএসআই’র প্রধান কার্যালয়ের নবনির্মিত ২০তলা ভবনের উদ্বোধন

করোনা মহামারি থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানুষের জীবন আগে বাঁচাতে হবে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা, স্বাস্থ্য সুরক্ষা এবং নিয়ম-নীতি মেনে নিজেকে ও অন্যকে সুরক্ষা করতে হবে।’

রবিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের প্রধান কার্যালয়ের নবনির্মিত ২০তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যবিধি যাতে সবাই মেনে চলে সেজন্য দায়িত্বরতদের প্রতি সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

করোনা মহামারির মধ্যেও দেশের অর্থনীতি স্বাভাবিক রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার সময়ও আমরা অর্থনীতির গতি সচল রাখতে পেরেছি।’

তিনি বলেন, ‘যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে মাত্র সাড়ে তিন বছরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বল্পোন্নত দেশে রূপান্তর করেছিলেন। বিশেষ করে ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত রাষ্ট্র পরিচলার ফলে সেখান থেকে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।’

দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি, এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সেটা রাখতে হলে দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে এবং করোনা মোকাবিলা করতে হবে।’

তিনি বলেন, ‘একযুগ আগের আর বর্তমানের বাংলাদেশের অনেক তফাৎ রয়েছে। এক সময় বিশেষ করে যারা পঁচাত্তর পরবর্তীতে ক্ষমতায় ছিলেন তারা বাংলাদেশ ভিক্ষুকের জাতিতে পরিণত করেছিলেন।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।

গণভবন থেকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিকও যুক্ত ছিলেন অনুষ্ঠানে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রধান কার্যালয় প্রান্তে সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়েরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

বাংলাদেশের মাটি প্রতিবেশীদের বিরুদ্ধে ব্যবহার হোক বা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীরা নাকবিস্তারিত পড়ুন

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সারা দেশে একযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুলবিস্তারিত পড়ুন

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন এবং দেশের ঔষধ খাতের নীতিগত দিকনির্দেশনা জোরদারে ২৪ সদস্যেরবিস্তারিত পড়ুন

  • দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
  • কী হবে চট্টগ্রামের দুই আসনে? অপেক্ষা পূর্ণাঙ্গ রায়ের
  • পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • জাতীয়করণকৃত সাড়ে ৩২ হাজার শিক্ষকের জ্যেষ্ঠতা নির্ধারণের জটিলতার অবসান
  • পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা
  • এক বছরের মধ্যেই স্থানীয় সরকারের সব ভোট, অক্টোবরে হতে পারে ইউপি নির্বাচন
  • সমস্যা সমাধানে এক মঞ্চে সরকারি ও বিরোধী দল
  • জ্বালানিসংকট মোকাবিলায় আরও ১৮৮ মিলিয়ন ডলার সহায়তায় ইতিবাচক জাপান
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ