রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এপিএসএস স্পাইন কনফারেন্স ২০২৫-এ অংশগ্রহণ করে দেশে ফিরলেন ডা. মোঃ মাহমুদুল হাসান পলাশ

শেখ মাহমুদুল হাসান, কলারোয়া (সাতক্ষীরা): মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক স্পাইন সোসাইটি (APSS) এর স্পাইন কনফারেন্স ২০২৫-এ অংশগ্রহণ করে দেশে ফিরেছেন বাংলাদেশের তরুণ স্পাইন সার্জন ডা. মোঃ মাহমুদুল হাসান পলাশ। এই আন্তর্জাতিক মানের কনফারেন্সে অংশ নিয়ে তিনি স্পাইন সার্জারির আধুনিক প্রযুক্তি, ট্রেন্ড এবং বৈশ্বিক নেটওয়ার্কিং সম্পর্কে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছেন।

ডা. পলাশ জানান, “এই কনফারেন্সে এসে বুঝেছি, আন্তর্জাতিক পরিমণ্ডলে কিভাবে কাজ করতে হয়, কীভাবে একজন সার্জনকে নিজেকে বিশ্বমানে উপস্থাপন করতে হয়। এসব কিছুই হাতে-কলমে শিখিয়েছেন আমার প্রিয় শিক্ষক ও মেন্টর প্রফেসর ডা. শাহ আলম স্যার।”

তিনি আরও বলেন, “স্যার নিরলসভাবে কাজ করছেন বাংলাদেশের স্পাইন সার্জারির উন্নয়নে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করে আমাদের মতো নতুনদের প্রশিক্ষণের সুযোগ করে দিচ্ছেন। এমন একজন মানুষের কাছ থেকে শিখতে পারা আমাদের জন্য পরম সৌভাগ্যের।”

এই সম্মেলনে ডা. পলাশের দেখা হয়েছে বিশ্বের খ্যাতিমান অনেক স্পাইন সার্জনের সঙ্গে— তার মধ্যে রয়েছেন সিঙ্গাপুরের ডা. গ্যাব্রিয়েল লিও, দক্ষিণ কোরিয়ার ডা. ক্যাংটেক লিম, জাপানের ডা. আবুমি, থাইল্যান্ডের ডা. ওয়ানথিলেট, ভারতের ডা. বিশাল কুন্দানি, গুরুরাজ, অজয় সেঠি, রাজা শেখরন, পাকিস্তানের ডা. আরিফ খান, মালয়েশিয়ার ডা. কে এস সিবা, জাম জুড়ি এবং সিঙ্গাপুরের ডা. ওয়াং হি কিট সহ আরও অনেকে।

ডা. পলাশ বলেন, “পুরানো অনেক শিক্ষক ও বন্ধুর সাথে দেখা হয়েছে, আবার নতুন করেও পরিচিত হয়েছি অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞের সঙ্গে। এটি এক অপূর্ব অভিজ্ঞতা।”

শেষে তিনি দেশবাসীর প্রতি দোয়া কামনা করে বলেন, “আমরা চাই প্রফেসর শাহ আলম স্যারের দেখানো পথে চলতে। যেন একদিন বাংলাদেশের স্পাইন সার্জারিকে আন্তর্জাতিক পর্যায়ে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারি।

একই রকম সংবাদ সমূহ

দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী

‘গত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের কাঙ্ক্ষিত উন্নয়নবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বহুল আকাঙ্ক্ষিত বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেবিস্তারিত পড়ুন

রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার

রংপুর নগরীতে তালাবদ্ধ একটি বাড়ি থেকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক, তার স্ত্রী ও ছেলে-মেয়েসহবিস্তারিত পড়ুন

  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
  • বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন রশিদুজ্জামান মিল্লাত
  • দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • মানবাধিকার ও ফ্যাক্ট-ফাইন্ডিং বিষয়ে ঢাকায় তিন দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
  • শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী