বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার পাকিস্তান থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করলো ভারত

এবার পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করলো ভারত। পহেলগাঁও পর্যটন কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে দেশটি। এরই ধারাবাহিকতায় এবার পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি বাণিজ্য নীতিতে একটি নতুন ধারা যুক্ত করেছেন তারা। যেখানে বলা হয়েছে, পাকিস্তান থেকে সরাসরি বা পরোক্ষভাবে আমদানি বা ট্রানজিট করা কোনো পণ্য, তা অনুমোদনযোগ্য হোক বা না হোক, তা অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কার্যকর থাকবে।

তারা বলছে, এই সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষার জন্য নেওয়া হয়েছে এবং এর কোনো ব্যতিক্রমের ক্ষেত্রে ভারত সরকারের পূর্বানুমোদন বাধ্যতামূলক।

পহেলগাঁও হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে একমাত্র বাণিজ্যিক করিডর ওয়াঘা-আটারি সীমান্ত এরইমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।

২০১৯ সালের পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তানের জন্য ‘সর্বোচ্চ বাণিজ্যিক সুবিধা’ বাতিল করে এবং পাকিস্তান থেকে আসা পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করে। এরপর থেকেই দু’দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যে ধস নামে। ২০১৭-১৮ সালে যেখানে দু’দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ২.৪ বিলিয়ন ডলার সেখানে ২০২৩-২৪ সালে তা নেমে আসে মাত্র ৬৪৭ মিলিয়ন ডলারে।

চলতি অর্থবছর ২০২৪-২৫ (জানুয়ারি পর্যন্ত) পাকিস্তানে ভারতের রপ্তানি ছিল ৪৪৭.৬৫ মিলিয়ন ডলার, অথচ পাকিস্তান থেকে আমদানি মাত্র ০.৪২ মিলিয়ন ডলার— যা ভারতের মোট আমদানির ০.০০০১ শতাংশেরও কম। পাকিস্তান থেকে ভারতের আমদানি মূলত কিছু ফার্মাসিউটিক্যাল পণ্য, ফলমূল ও তেলের বীজের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

কাশ্মীর হামলার জেরে এর আগে ভারত ইন্দাস নদী পানিবণ্টন চুক্তি স্থগিত করে এবং সব পাকিস্তানি নাগরিকের ভিসা বাতিল করে। তাছাড়া কাশ্মীরে লাইন অফ কন্ট্রোল ও আন্তর্জাতিক সীমান্তে পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?

ভয়াবহ আকস্মিক বন্যায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে নেপালের অন্তত তিনটি জেলা। স্থানীয় সময়বিস্তারিত পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। স্থানীয় সময় বুধবার (২৬বিস্তারিত পড়ুন

  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার