বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবারই প্রথম কলারোয়া সরকারি কলেজে শীতকালীন পিঠা উৎসব ১ ফেব্রুয়ারী

দীপক শেঠ, কলারোয়া প্রতিনিধি: কলারোয়া সরকারি কলেজে এবারই প্রথম শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামীকাল (১ ফেব্রুয়ারী) বুধবার সকাল ১০ টায় সরকারি কলেজ চত্বরে ওই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। কলেজ সূত্রে জানা যায়, কলেজে অধ্যায়নরত বিভিন্ন শ্রেণী ও বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ৮টি স্টলে বিভিন্ন ধরনের শীতকালীন পিঠা শোভা পাবে। পিঠা স্টলে পুলি পিঠা, দুধ পুলি, পাটি সাপটা, নকশি পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, জামাই পিঠা, গোকুল পিঠা, নারকেল পিঠা সহ হরেক রকমের পিঠা শোভা পাবে বলে জানা যায়। পিঠা উৎসবের আয়োজনের ব্যাপারে কলেজের অধ্যক্ষ এসএম আনোয়ারুজ্জামান বলেন, শিক্ষার্থীদের মাঝে গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্য তুলে ধরতে কলারোয়া সরকারি কলেজে এবারই

প্রথম পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, কালের বিবর্তনে শীতের পিঠা পুলির ঐতিহ্য বিলুপ্তির পথে। নানা ধরনের পিঠা পুলির সাথে এ প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেয়াই এই পিঠা উৎসবের মূল উদ্দেশ্য। আগামী বছর আরো বড় পরিসরে এই পিঠা উৎসবের আয়োজন করা হবে তিনি জানান। তিনি বাঙ্গালি ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রসারিত ও জনপ্রিয় করে তুলতে আগামীকাল ১ ফেব্রুয়ারী কলেজ চত্বরে অনুষ্ঠিতব্য শীতকালীন পিঠা উৎসবে সকলের অংশগ্রহনে উৎসবের সাফল্য কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান