রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবারের পূজায় কেউ নিরাপত্তাহীনতায় ভোগেনি : পূজা উদযাপন ফ্রন্ট

এবারের দুর্গাপূজায় দেশের কোথাও সনাতন ধর্মাবলম্বীরা নিরাপত্তাহীনতায় ভোগেননি এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য।

তিনি বলেন, ‘কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই দেশজুড়ে এমন শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে। কোনো হিন্দু এবারের পূজায় নিরাপত্তাহীনতায় ভোগেনি।’

রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

লিখিত বক্তব্যে মিল্টন বৈদ্য বলেন, বিগত দিনে যারা নিজেদের সনাতন ধর্মাবলম্বীদের পরম বন্ধু বলে দাবি করতেন, তা কেবল মুখের কথার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু বর্তমান বিএনপি সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বাস্তবে তা প্রমাণ করে দিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার; নিরাপত্তা পাবার অধিকার সবার’ এই উক্তিটি কেবল কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল না, বরং তিনি কাজের মাধ্যমে এর যথার্থতা প্রমাণ করেছেন। এবারের পূজায় সনাতন ধর্মের মানুষ বিন্দুমাত্র নিরাপত্তাহীনতায় ভোগেননি, যা উৎসবের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক বলেন, হিন্দু সম্প্রদায় এবার রাষ্ট্রীয়ভাবে যে পরিমাণ আর্থিক সহযোগিতা প্রত্যাশা করেছিল, সরকার সেই বরাদ্দের পরিমাণ প্রায় দ্বিগুণ করে দিয়েছে। শুধু তাই নয়, সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনীন আনন্দের চাওয়াকে সম্মান জানিয়ে বর্তমান সরকার যেকোনো সময়ের তুলনায় এবার ছুটি বৃদ্ধি করেছে। আমরা এবার পাঁচ দিন ছুটি পেয়েছি। ফলে সাধারণ মানুষ ও কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ সময় ধরে পরিবারের সাথে উৎসবের আমেজ ভাগাভাগি করতে পেরেছেন।

তিনি আরও বলেন, বিগত সময়ে সরকার প্রধানেরা ঢাকায় পূজামণ্ডপ পরিদর্শন করতেন। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। সনাতন ধর্মের মানুষের দ্বারে দ্বারে গিয়ে শুভেচ্ছা বিনিময় ও খোঁজখবর নেওয়ার এই আন্তরিক অভিভাবকসুলভ উদ্যোগ পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছে।

পূজার সময় নিরাপত্তাব্যবস্থার বিষয়ে মিল্টন বৈদ্য বলেন, পূজায় সরকার তিন স্তরের নিরাপত্তা বলয় নিশ্চিত করেছে। পুলিশ, র‌্যাব, আনসার ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে সারাদেশে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। সিসিটিভি ক্যামেরা এবং কঠোর গোয়েন্দা নজরদারির কারণে পূজার্থীরা শান্তিতে, নিশ্চিন্তে পূজা অর্পণ করতে পেরেছেন। এছাড়া, উৎসবের আগে ও পরে যেকোনো ধরনের অপপ্রচার বা ধর্মীয় উসকানির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি সাধারণ নাগরিক ও সনাতন ধর্মাবলম্বীদের মনে আস্থা ফিরিয়ে এনেছে।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যালবিস্তারিত পড়ুন

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগবিস্তারিত পড়ুন

পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী: মীর শাহে আলম

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলারবিস্তারিত পড়ুন

  • পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই: রিজভী
  • শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী
  • শেখ হাসিনা সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোজেনা
  • দলিল নিবন্ধন কার্যক্রম আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে : আইনমন্ত্রী
  • হঠাৎ ঢাকায় পিটার হাস
  • শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ
  • অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • আ.লীগ যতবার ক্ষমতায় এসেছে, দেশকে জাহান্নামে পরিণত করেছে: আব্দুস সালাম
  • ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
  • ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার
  • নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী