শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ অঅগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়ন পরিষদের হলরুমে ফ্রি অ্যা গার্ল নেদারল্যান্ডস এবং জিম্যান’র সহযোগিতায় প্রোটেকশন এন্ড সাইকোসোসাল ডেভেলপমেন্ট অব গার্লস ফ্রম এবুসিভ এন্ড এক্সপ্লয়টেটিভ সিচুয়েশন প্রকল্পের আওতায় লাবসা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও এরিয়া ম্যানেজার কৃষ্ণা রানী বিশ্বাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা। অনুষ্ঠানের শুরুতে প্রজেক্ট কো-অর্ডিনেটর এস, এম আহসান উল্লাহ সরকার সভায় অংশগ্রহণকারীদের সামনে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কাঙ্খিত প্রত্যাশা তুলে ধরেন।
শিশু সুরক্ষার লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন লাবসা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বিশ্বনাথ মন্ডল, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনিরুজ্জামান, ৫নং ওয়ার্ডের ইউপি কাজী মনিরুল ইসলাম, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলী হোসেন, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নজিবুর রহমান টুটুল, মহিলা ইউপি সদস্য ফেরদৌসী ইসলাম মিষ্টি, মহিলা ইউপি সদস্য ফাহমিদা জামান মিতু, সাবেক ইউপি সদস্য মো. আবু তাহের, লাবসা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মেহেদী হাসান ও ইমাম আব্দুল হাকিম প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, শিশুদের বিরুদ্ধে যৌন শোষন, লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ এবং অন্যান্য ক্ষতিকর অভ্যাস প্রতিরোধে শিক্ষকরাই পারে সঠিক দিক নির্দেশনা দিতে। হঠাৎ করে কোন কিছিু পরিবর্তন করা যায় না শিক্ষকরা যদি বিদ্যালয়ে শিক্ষার্থীদের এই বিষয়ে সঠিক দিক নির্দেশনা প্রদান করেন তাহলে ভবিষ্যত প্রজন্ম এই কূ-অভ্যাস হতে রেহাই পাবে। শিশু সুরক্ষায় আমাদের পরিবার থেকেই শিক্ষা দিতে হবে। বিশেষ করে শিশূদের তাদের শরীর সম্পর্কে তাদের ভাল স্পর্শ এবং মন্দ স্পর্শ সম্পর্কে সঠিক ধারনা দিতে হবে। কারণ নির্যাতনকারী আমাদের দুরের কেউ নয় নির্যাতনকারী আমাদের কাছের মানুষ। কাছের মানুষ দ্বারা এই ঘটনা গুলো বেশী ঘটে থাকে। বক্তারা আরো বলেন. আমাদের সকলকে সচেতন হতে হবে। আমরা যদি এই ঘটনা গুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি তাহলে সহিংস ঘটনা অনেকাংশে কমে যাবে। আমাদের পরিবার থেকেই সহিংসতার বিরুদ্ধে আমাদের যাত্রা শুরু করতে হবে।” এসময় ধর্মীয় নেতা, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং সাংবাদিকসহ সামাজিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদর উপজেলা যুব জামায়াতের দায়িত্বশীল বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা যুব বিভাগের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এসপি ও ডিসির নিকট স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার নলকুড়া গ্রামের মৃত আশরাফ এর পুত্র আলমগীর,বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন
  • ব্রহ্মরাজপুরে যুবকদের মাঝে জার্সি বিতরণ করলেন মেম্বার প্রার্থী মাওলানা আনিছুর রহমান
  • হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি
  • সাতক্ষীরার কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
  • সাতক্ষীরার বল্লী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদারুল
  • স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে সংসার করতে চান রিপা খাতুন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কন্ঠশিল্পী রত্নার মা’র মৃত্যুতে সাতক্ষীরা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের শোক
  • সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নির্বাচিত হলেন অ্যাড. আকবর আলী
  • উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা
  • সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাতক্ষীরায় ভোমরা সড়কে রাতে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ