বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘ওরা আমার ছোটবেলার বন্ধু, পেশায় যাই হোক’ : নড়াইলে এমপি মাশরাফি

‘বন্ধুদের মধ্যে একজন রবি। তিনি পেশায় মুচি। আরেক বন্ধু সুমন, পেশায় ঝাড়ুদার। পেশা যাই হোক তারা আমার বন্ধু’- বললেন মাশরাফি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যিনি ২২ গজে বিশ্বের পরাশক্তি দেশগুলোকে ধরাশায়ী করেছেন। একই সঙ্গে তিনি নড়াইল-২ আসনের সংসদ সদস্যও।

কিন্তু বন্ধু মাশরাফি যেন অন্যরকম। নড়াইলে গেলেই হয়ে যান শৈশবের সেই দুরন্ত কিশোর। দেশের ক্রিকেটকে যে তিনি নেতৃত্ব দিয়েছেন সেটা যান ভুলে। ছুটে যান শৈশবের বন্ধুদের কাছে। কারণ ছোটবেলার বন্ধুত্ব এখনো অম্লান রেখেছেন তিনি।

মাশরাফির বন্ধুদের মধ্যে একজন রবি। তিনি পেশায় মুচি। নড়াইল শহরের চৌরাস্তায় দাঁড়িয়ে নাম বললে এক নামে সবাই তাকে চেনে। একটি মেহগনি গাছের নিচে বসে সকাল থেকে রাত পর্যন্ত জুতা-স্যান্ডেল সেলাই ও পলিশ করেই পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দেন।

সম্প্রতি তার সঙ্গে মাশরাফির একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রবি জুতা সেলাই করছেন। হুডি ও মাস্ক পরে পায়ের ওপর পা তুলে পাশে বসে গল্প করছেন মাশরাফি।

এ বিষয়ে রবি বলেন, ‘আমি মুচি, জুতা স্যান্ডেলের কাজ করি চুরি তো করি না। আমার বন্ধু মাশরাফি এমপি ও ক্রিকেট তারকা। সে যতটা পারে আমাদের সাহায্য করে। সে নড়াইলে আসলে আমার সঙ্গে দেখা করে। তেমনি শনিবারও এসেছিল। কে বা কারা ছবি তুলে ফেসবুকে দিয়েছে। এজন্যই এতো আলোচনা-সমালোচনা। মাশরাফির সঙ্গে আমার বন্ধুত্ব আজীবনের।’

মাশরাফির ছোটবেলার আরেক বন্ধু সুমন, পেশায় ঝাড়ুদার। সুমন বলেন, ছোটবেলা থেকেই আমরা একসঙ্গে চলাফেরা ও খেলাধুলা করে বড় হয়েছি। মাশরাফি এখন আমাদের মতো মানুষের সঙ্গে না মিশলেও তো পারে। কিন্তু নড়াইলে আসার আগেই মাশরাফি আমাদের সঙ্গে যোগাযোগ করে। মাশরাফির সঙ্গে সম্পর্ক আগের মতোই আছে। সে একজন নিরহংকারী মানুষ। দোয়া করি সে যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাদের মতো মানুষের সঙ্গে যোগাযোগ রাখে।

এ বিষয়ে মাশরাফি বলেন, ‘ছোটবেলায় যাদের সঙ্গে খেলা করে চিত্রা নদীতে সাঁতার কেটে বড় হয়েছি তারা আমার বন্ধু। তারা যে পেশায় থাকুক তাতে কী আসে যায়?’

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • ২২ অক্টোবর ছুটি অনুমোদন, পূজায় টানা ৫ দিনের ছুটি
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী