বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কক্সবাজারে একদিনে পাহাড়ধসে ১০ জনের মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ভারি বর্ষণে পাহাড়ধসে পাঁচ ভাইবোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে টেকনাফের হ্নীলা পশ্চিম পানখালী ভিলিজারপাড়া ৪নং ওয়ার্ডে এ পাহাড়ধসের ঘটনা ঘটে।

নিহতরা হলো- একই এলাকার ছৈয়দ আলমের সন্তান আব্দু শুক্কুর (১৮)মো. জুবাইর (১২) আব্দুল লতিব (প্রকাশ) আব্দুর রহিম (১০) জয়নব আক্তার (০৮) কহিনুর আক্তার (১৪)।

সূত্র জানায়, দিবাগত রাত ২টার দিকে প্রবল বৃষ্টির কারণে পাহাড়ধসে ছৈয়দ আলমের বাড়িতে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় পাঁচ ভাই-বোনের মৃত্যু হয়।

পরে স্বজনদের চিৎকারে স্থানিয়রা এসে তাদের উদ্ধার করেন।

টেকনাফের নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান, সৈয়দ আলমের বাড়ি পাহাড়ের পাদদেশে। ভারি বৃষ্টিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে পাহাড়ের একাংশ ধসে পড়ে বাড়ির ওপর।

মাটিচাপায় ঘটনাস্থলেই মারা যান সৈয়দ আলমের তিন ছেলে ও দুই মেয়ে। আহত হন সৈয়দ আলম ও তার স্ত্রী।

এর আগে মঙ্গলবার দুপুরে কক্সবাজারের উখিয়ায় ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভারি বর্ষণে পাহাড়ধসে পাঁচ রোহিঙ্গার মৃত্যু হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালিবিস্তারিত পড়ুন

পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের

দুই বছর আগে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ার পর থেকেই থমকেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

দাপ্তরিক যোগাযোগে ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগেবিস্তারিত পড়ুন

  • ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেনের সম্ভাব্যতা জরিপ ও নকশা প্রণয়ন সম্পন্ন
  • পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • দ্রুতই পে-স্কেলের গেজেট, বর্তমানে যে মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী
  • এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি