বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কক্সবাজারে বেড়াতে যাওয়া তরুণীর মৃত্যু’ আটক-২

কক্সবাজারে বেড়াতে যাওয়া তরুণীর মৃত্যু। দুই বন্ধুকে আটক করেছে পুলিশ।
কক্সবাজারে বেড়াতে যাওয়া এক তরুণীর মৃত্যুর পর তার দুই বন্ধুকে আটক করেছে পুলিশ। অতিরিক্ত মদপানে ওই তরুণীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (১৮ মে) দুপুর দুইটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহতের নাম লাবণী আকতার (১৯)। তিনি ঢাকার যাত্রাবাড়ীতে বসবাসকারী বরগুনার মনির হোসেনের কন্যা।

এ ঘটনায় তার সঙ্গে বেড়াতে যাওয়া চার বন্ধুর মধ্যে দুইজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- যাত্রাবাড়ী এলাকার কামরুল আলম (২০) ও রহমান নিলু (২১)।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ সেলিম উদ্দিন জানান, চার বন্ধুসহ গত বুধবার (১১ মে) কক্সবাজার আসেন লাবনী আক্তার। এসে কলাতলীর বীচ হলি ডে নামের একটি আবাসিক হোটেল অবস্থান নেন তারা।

সেখানে শনিবার (১৪ মে) অসুস্থ হয়ে পড়লে লাবণীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার (১৬ মে) তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
ওসি আরও জানান, লাবণীর সঙ্গে আসা চারজনের মধ্যে দুইজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অতিরিক্ত মদ্যপানের কথা স্বীকার করেছেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা আশিকুল ইসলাম জানান, লাবণী অসুস্থ হওয়ার পর কোমাতে চলে যাওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। নিহতের শারীরিক লক্ষণ থেকে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদপানে তার মৃত্যু হয়েছে।

ইতোমধ্যে নিহত লাবণীর পিতাসহ অভিভাবকরা কক্সবাজারে অবস্থান করছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আটক দুইজনকে ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ : প্রবাসী কল্যাণমন্ত্রী

চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছেবিস্তারিত পড়ুন

রোজা শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি

বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

তরুণদের স্বপ্নপূরণে বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন করবেন যেভাবে

ব্যবসা শুরু করার ইচ্ছা আছে, কিন্তু পর্যাপ্ত পুঁজি নেই- এমন তরুণদের জন্যবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এমপি
  • নুসরাতের বাড়িতে আগুন, পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের
  • ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার
  • নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার
  • বিআরটিএ’র নতুন নির্দেশনা, মোটরসাইকেল চালকদের জন্য সুখবর
  • বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের ব্লুপ্রিন্ট ফাঁস
  • স্কুলে ভর্তি: লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের লিখিত পরীক্ষা
  • রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১১ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
  • জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ
  • ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন