মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা প্রতিরোধে সাতক্ষীরাবাসীকে সতর্ক থাকার আহবান এমপি রবি’র

মহামারী প্রাণঘাতী করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি মেনে চলা ও নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা প্রতিরোধে সাতক্ষীরাবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহবান জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

তিনি বলেন, ‘মাস্ক পরে থাকুন, জীবন বাঁচান। আপনার হাত পরিষ্কার রাখুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। যথাযথ সতর্কতা অবলম্বন করে নিজেকে এবং আপনার পরিবার ও চারপাশের মানুষদের সুরক্ষিত রাখুন এবং জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা ও স্বাস্থ্য বিভাগের দেওয়া পরামর্শ মেনে চলুন।’

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করে করোনা প্রতিরোধে বিদ্যমান অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সচেতনতার সাথে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানিয়ে এমপি রবি আরো বলেন, ‘বাংলাদেশে ইতোমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে এবং দেশে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার উদ্বেগজনক ভাবে বেড়েছে।’

করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে যথাযথ প্রস্তুতি ও বেঁচে থাকার ত্যাগিদে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে তিনি আরো বলেন, করোনাভাইরাসের প্রাদূর্ভাব বা সংক্রমণ থেকে বাঁচতে কিছু অভ্যাস গড়ে তুলতে হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোয়া। কারণ সাবান পানি দিয়ে হাত ধোয়া হলে তা হাতে থাকা জীবাণুকে মেরে ফেলে। একই কারণে সাবান-পানি না থাকলে অ্যালকোহল সমৃদ্ধ হ্যান্ড রাব বা স্যানিটাইজার ব্যবহার করতে হবে।’

কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধে পরামর্শ :

জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। করোনার লক্ষণ সমূহ দেখা দিলে এবং অসুস্থ বোধ করলে বাড়িতেই থাকুন এবং দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে করোনার টেস্ট করান। সাবান এবং পানি বা অ্যালকোহল রয়েছে এমন হ্যান্ডওয়াশ ব্যবহার করুন। কাশি বা হাঁচি হচ্ছে এমন ব্যক্তির থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। হাত দিয়ে আপনার চোখ, নাক বা মুখ স্পর্শ করবেন না। কাশি বা হাঁচির সময় আপনার নাক এবং মুখটি কনুই ভাঁজ করে বা টিস্যু দিয়ে কভার করুন। তাহলে সকলে সুরক্ষিত থাকবেন এবং ভাইরাস ও অন্যান্য সংক্রামকের সংক্রমণ প্রতিরোধ সম্ভব হবে। মাস্ক ব্যবহার করলে, তা মাস্ক পরা ব্যক্তির থেকে অন্যদের কাছে ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সহায়তা করতে পারে। শুধু মাস্ক ব্যবহার করলেই কোভিড-১৯-এর সংক্রমণ প্রতিরোধ করা যাবে না এবং তার পাশাপাশি নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং বারবার হাত ধুতে হবে।’

প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের ১৮ দফা মেনে মানুষের জীবন বাঁচাতে মানবিক দায়িত্ব পালনে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠন এবং মেয়র, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিরলসভাবে কাজ করার জোর আহবান জানিয়েছেন এমপি রবি।

একই রকম সংবাদ সমূহ

তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলার মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি সিএম নাজমুল

নিজস্ব প্রতিনিধি : রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : কৃষিই সমৃদ্ধি, বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচিরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ধুলিহরে কৃষকের সেচ মটর চুরি, বিপাকে ভুক্তভোগী
  • জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব : ‘একটি শিশু, একটি গাছ’
  • সাতক্ষীরার ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন
  • সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে পণ্য বিক্রি : বিসমিল্লাহ ফুডকে জরিমানা
  • বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা
  • সাতক্ষীরা জেলা প্রশাসককে নিয়ে বিভিন্ন প্রোপাকান্ডার বিরুদ্ধে আইনজীবী ফোরামের প্রতিবাদ সমাবেশ
  • মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক, গ্রেপ্তারের পর কারাগারে
  • মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা
  • সাতক্ষীরা রিক্স -ভ্যান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর
  • সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
  • সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি
  • সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা