রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৬ অক্টোবর, ২০২০

করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে সেনাবাহিনী

করোনা মোকাবেলায় কঠিন এক বাস্তবতার সামনে দাড়িয়ে ষোল কোটি মানুষের জীবন রক্ষায় নিজেদের জীবনকে বিপন্ন করে মানবিক হৃদয় নিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নানামুখী তৎপরতা চালাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

এরই ধারাবাহিকতায় সামাজিক দূরত্ব এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের পাশাপাশি যশোর অঞ্চলের কর্মহীন গরিব ও দুস্থদের বাঁচিয়ে রাখতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

যশোর সেনানিবাসের লে. কর্নেল সৈয়দ আশিকুল ইসলাম, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কখনও কখনও টহলের গাড়িতে থাকা ত্রাণসামগ্রী দারিদ্র্যে জর্জরিত মানুষদের দেখে গাড়ী থামিয়ে সড়কেই তুলে দেয়া হচ্ছে। এ সময় বিনা প্রয়োজনে কাউকে অযথা ঘোরাফেরা না করার জন্য অনুরোধ করেন সেনা সদস্যরা। পাশাপাশি তারা বেশি বেশি হাত ধোয়া, মাস্ক ব্যবহারসহ বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।
এছাড়া যশোর সেনানিবাসের মেডিক্যাল টিম কর্তৃক ইতোমধ্যে বৃহত্তর যশোর অঞ্চলের বিভিন্ন উপজেলায় অসহায় মানুষদের চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি গণপরিবহন মনিটরিং, করোনা সংক্রমিত এলাকায় সেনাবাহিনীর টহল জোরদারসহ নানামূখী জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

অন্যদিকে বৃহত্তর যশোর অঞ্চলের বন্যাকবলিত পানিবন্দি মানুষের জন্য শুকনা খবার বিতরণ, বিশুদ্ধ পানি সরবরাহ, খাবার স্যালাইন ও নগদ আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি নিয়মিতভাবে চিকিৎসা সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।
বিশেষ করে উপকূলবর্তী খুলনার কয়রায় ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামতের কাজ যশোর সেনানিবাসের তত্ত্বাবধানে দ্রুত গতিতে এগিয়ে চলছে।
ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি