বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা সংক্রমণ ঠেকাতে চট্টগ্রাম নগরে স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান-জরিমানা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী ঘোষিত লকডাউনের ষষ্ঠ দিনে চট্টগ্রাম নগরে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত।

এসব অভিযানে জরিমানার পাশাপাশি জনসাধারণের সচেতনতার জন্য মাস্ক বিতরণ করা হয়।

শনিবার (১০ এপ্রিল) জেলা প্রশাসনের পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসব অভিযানে ৩৭ মামলায় মোট ৬৬ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে সচেতনতার জন্য প্রায় চার হাজার মাস্কও বিতরণ করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নগরের চকবাজার ও বাকলিয়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২২ মামলায় ৫৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেন এবং খুলশী ও বায়েজিদ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাত মামলায় ছয় হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

একই সময়ে পতেঙ্গা, ইপিজেড ও বন্দর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন মামলায় তিন হাজার টাকা জরিমানা আদায় করেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ পাহাড়তলী, হালিশহর ও আকবরশাহ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মামলায় এক হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ পাঁচলাইশ ও চান্দগাও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন মামলায় দুই হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে আজ (শনিবার) নগরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে জরিমানার পাশাপাশি সচেতনতার জন্য মাস্ক বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা

রাঙ্গামাটির সাজেক ভ্যালি থেকে ফেরার পথে পর্যটকদের লক্ষ্য করে গুলিবর্ষণ, আইনশৃঙ্খলা বাহিনীরবিস্তারিত পড়ুন

নিরাপদে খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকেপড়া পর্যটকরা

রাঙ্গামাটির সাজেকে আটকেপড়া সব পর্যটককে নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিল সেনাবাহিনী

রাঙামাটির সাজেকে গঙ্গারাম বাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে পর্যটক ও আইনশৃঙ্খলাবিস্তারিত পড়ুন

  • দুই ঘণ্টা গোলাগুলির পর নিয়ন্ত্রণে সাজেক, আহত ৬: পুলিশ সুপার
  • আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
  • জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী
  • অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর
  • সিঁদুর খেলা, অঞ্জলি আর বিষাদে ঢাকায় দুর্গাকে বিদায় জানালেন ভক্তরা
  • ঢাকা থেকে রিয়াদে বিমানের ফ্লাইট শুরু ২৫ অক্টোবর
  • প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার
  • ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী
  • মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
  • চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • আজ শেষ হচ্ছে গুড় পুকুরের মেলা, স্থাপনা সরাতে সময় পাচ্ছেন ব্যবসায়ীরা
  • সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী