বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনার আরো নতুন ৪ উপসর্গ

করোনা হয়েছে তা বোঝার প্রাথমিক উপসর্গ হিসেবে এতদিন গুরুত্বপূর্ণ ছিল মুখের স্বাদ, গন্ধ চলে যাওয়া। পাশাপাশি, জ্বর-সর্দি-কাশি তো রয়েছে। কিন্তু বর্তমানে মুখগহ্বরে আরও একাধিক সমস্যা দেখা দিচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়, অ্যাসিমটোমেটিক রোগীদের ক্ষেত্রে উপসর্গগুলোর দিকেই মূলত নজর দেওয়া হয়। এতে দেশটির চিকিৎসকরা দেখছেন, ৬০ শতাংশ রোগীর মধ্যে উপসর্গগুলো প্রকট। সেই উপসর্গের তালিকায় করোনার দ্বিতীয় ঢেউয়ে সংযোজন হয়েছে আরও একাধিক লক্ষণ।

চিকিৎসকদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে সেই লক্ষণগুলো তুলে ধরা হয়েছে।

শুকনো মুখগহ্বর:

মুখের ভেতর ক্রমশ শুকিয়ে যাচ্ছে। ঠোঁট শুষ্ক হয়ে যাচ্ছে। মুখের ভেতর যে লালাক্ষরণ হয়, যা মুখের ভেতরের বাজে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়, সেই ক্ষমতা হারিয়ে যাচ্ছে। লালাক্ষরণ হচ্ছে না।

মুখের ভেতর ঘা:

যদি মুখের ভেতর গালের ওপর ঘা হয় ও তার কারণে বাজে গন্ধ হয় মুখে, তাহলেও করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, করোনার মিউটেন্টের ক্ষেত্রে দেখা গেছে, এই মারাত্মক ভাইরাস মুখের ভেতর মাসেল ফাইবার গুলোকে আঘাত করছে। শুধু ঘা নয়, মুখের ভেতর বেশ কিছু অংশ ফুলে উঠেছে ও ব্যথা অনুভব হচ্ছে। এটাকে আলসার বলে অবজ্ঞা না করে সাবধানতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে।

জিহ্বার ওপর জ্বালা:

করোনা হলে জিভের উপর জ্বালা ভাব দেখা দিচ্ছে। ত্বকের উপর সমস্যা আসছে।

জিহ্বার রঙ বদল:

করোনার দ্বিতীয় ঢেউয়ে যে যে সমস্যা হচ্ছে, তার মধ্যে অন্যতম জিভের রঙ বদল। সাধারণত, শরীরে রোগ বাসা বাঁধলে জিভ তার রূপ বদলায়। এক্ষেত্রেও তাই হয়। পাশাপাশি মুখের ভেতর সমস্যা অনুভুতি হচ্ছে। এক্ষেত্রে শরীরে যদি কোনও অসুবিধা না থাকে, কিন্তু জিভের রঙ বদলে যায়, তাহলে কোভিড পরীক্ষা করাতে বলেছেন চিকিৎসকরা।

একই রকম সংবাদ সমূহ

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

দেশে চলমান পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আগামীবিস্তারিত পড়ুন

  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা