বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনায় মারা গেছেন অন্তঃসত্ত্বা ম্যাজিস্ট্রেট

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার (২৮)। বুধবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান তিনি।

সানিয়া আক্তারের মৃত্যু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছোট বোন তানিয়া আক্তার। তিনি জানান, ‘সানিয়া আক্তার এবং তার স্বামী ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএইচএম ইমরানুর রহমান ১২ জুলাই করোনা পজিটিভ হন। সানিয়া আক্তার সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ১৪ জুলাই তাকে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।’

তিনি আরও বলেন, ‘ঈদসহ পুরো রমজান মাস আপুর সঙ্গে আমি ঝালকাঠিতে ছিলাম। কিভাবে কি হয়ে গেল বুঝতে পারছি না। তার জন্য দোয়া করবেন।’

সানিয়া আক্তার বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের দশম ব্যাচে বিচারক হিসেবে নিয়োগ পান। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হোগলাকান্দা গ্রামের আব্দুর রশিদের মেয়ে। সানিয়ার স্বামী এএইচএম ইমরানুর রহমান বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নবম ব্যাচে বিচারক হিসেবে নিয়োগ পান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করে বিচার বিভাগে যুক্ত হন।

একই রকম সংবাদ সমূহ

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার বাংলাদেশে আর আসার কোনো চান্স নাই বলেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারেরবিস্তারিত পড়ুন

  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
  • নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার
  • ১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস
  • পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ঢাকায় আসেনি রূপপুরের জ্বালানি
  • জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে রুল
  • রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল