বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া আলিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত

কলারোয়া আলিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

রবিবার সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ২০২৩ সালের এবতেদায়ী ও ৮ম, ৯ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল এবং ৬ষষ্ঠ ও ৭ম শ্রেনীর বাৎসরিক মূল্যায়ন ট্রান্সক্রিপ্ট ফরম এবং রিপোর্ট কার্ড প্রদান করা হয়।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বজলুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ মুহা. আইয়ুব আলীসহ সকল শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ।

অতিথিবৃন্দ ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে পুরষ্কার তুলে দেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন ও সাবেক অধ্যক্ষ মুহা. আইয়ুব আলী বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের আন্তরিক ও মনোযোগী হতে হবে এবং শিক্ষাক্রমের আলোকে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। মাদ্রাসার শিক্ষার্থীদের যুগোপযোগী ও আধুনিক মানসিকতা সম্পন্ন করে তুলতে হবে।

কৃতকার্য ছাত্র-ছাত্রীদের অভিনন্দন ও দোয়া জানিয়ে আরো ভালো করার তাগিদ দেন তারা।

নতুন বছরের ১ জানুয়ারি বই উৎসবে সকল শিক্ষার্থীদের উপস্থিত হওয়ার আহবান জানিয়ে দোয়া মোনাজাত পরিচালনা করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহা. আইয়ুব আলী।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার বাংলা প্রভাষক মো. নুর ইসলাম মিলন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক