শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া থানার কার্যক্রম পুনরায় শুরুর বিষয়ে এক মতবিনিময় সভা

দীপক শেঠ, কলারোয়া: সাতক্ষীরা বিজিবি ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর তত্ত্বাবধানে কলারোয়া থানার কার্যক্রম পুনরায় শুরু হওয়া বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ আগস্ট) কলারোয়া থানা ভবনে সাতক্ষীরা বিজিবি ব্যাটালিয়ান (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এর নেতৃত্বে কলারোয়া থানার কার্যক্রম শুরু হওয়ার বিষয়ে এ মতবিনিময় সভায় থানার স্বাভাবিক কার্যক্রম শুরু করা ও এলাকার আইন-শৃঙ্খলা রক্ষাতে সকল প্রকার সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করা হয়।

মতবিনিময় সভায় বিজিবি ব্যাটালিয়ন উপ অধিনায়ক মেজর মাহামুদুল হাসান, উপসহকারী পরিচালক মাসুদ রানা, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন, উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা যুব দলের যুগ্ন আহ্বায়ক এমএ হাকিম সবুজ।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা জামায়াতের আমির মাস্টার কামরুজ্জামান, জামায়াত নেতা মোঃ দিপু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা, প্রেসক্লাবের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদসহ সাংবাদিক ও সুধিবৃন্দ।

মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি ও পেশার প্রায় অর্ধশত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী থানার কার্যক্রম সীমিত আকারে সচল হওয়া শুরু হলো।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০)বিস্তারিত পড়ুন

  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক