শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া হোমিওপ্যাথিক কলেজে ফিরোজ আহম্মেদ স্বপনের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি:  কলারোয়ার হোমিওপ্যাথিক চিকিৎসক শিক্ষক সংশ্লিষ্ট পেশাজীবি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন- বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন-কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক।

কলেজের প্রভাষক ডাঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় করেন নৌকা প্রতীকের তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন।

বিশেষ অতিথি ছিলেন- কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর আলহাজ্ব আবু নসর, কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইউনূস আলী, লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ কালাম,ইউপি চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মফে,পরিচালনা পর্ষদ সদস্য ডাঃ অশিকুর রহমান, কেন্দ্রীয় আ’লীগ নেতা কামরুজ্জামান সোহাগ,চিকিৎসক ও সংবাদকর্মী ডা.মোঃশফিকুর রহমান,হোমিওপ্যাথিক চিকিৎসক নেতা ডাঃ মোশাররফ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- দমদম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল ওহাব, কলেজের প্রভাষক ডাঃ আককাজ আলী,ডাঃ মিজানুর রহমান, ডাঃ মাহাবুবুর রহমান, ডাঃ ফাতেমা খাতুন, ডাঃ নার্গিস পারভীন, হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সেলিনা , ডাঃ মাহমাদুল, কলেজের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্থানীয় আ’লীগ, মহিলা আ’লীগ নেতৃবৃন্দ সহ স্থানীয় সুধীজন।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ আওয়ামীলীগ সরকার কতৃক পাসকৃত হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ সহ সরকারে বহুমাত্রিক উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার উদাত্ত আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল