সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অনূর্ধ্ব-১৮ প্রীতি ক্রিকেট ম্যাচে স্বাগতিকদের হারালো সাতক্ষীরা

কলারোয়ায় অনূর্ধ্ব ১৮ প্রীতি ক্রিকেট ম্যাচে ৬২ রানে স্বাগতিকদের হারিয়েছে সাতক্ষীরা।

সোমবার (৮ মার্চ) কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সাতক্ষীরা। নির্ধারিত ৪৫ অভারের মধ্যে ৪৩ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৩৪৯/১০ রান করে।

সাতক্ষীরার পক্ষে আশিক ৮২ রান, ওসমান ৬৩ রান, শাহজাহান সরদার ৪৪ রান, দোলন ২৯ রান, আসিফ ২৭ রান করেন।

কলারোয়ার পক্ষে এম চৌধুরী ৪টি, ফাহিম ২টি, মুরাদ, অসীম ও মেহেদী ১টি করে উইকেট লাভ করেন।

কলারোয়া ৩৫০ রানে জয়ের লক্ষ্যে মাঠে খেলতে নেমে
মৃত্যুঞ্জয় চৌধুরি ঝড়ো ব্যাটিং এর পরেও ৩৫ অভারে ২৮৮/১০ রানে অলআউট হয়।

কলারোয়ার পক্ষে মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরি নিপুন ২৪ বলে ১০৫ রান করেন। মিরাজ ৫২ রান ও আক্তার ৪৫ রান করে।

সাতক্ষীরার পক্ষে নোমান ৪টি, আকাশ ২টি, মিলন, মাহবুব ও তানভির ১টি করে উইকেট লাভ করেন।

এর আগে সকালে খেলাটি উদ্বোধন করেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী।

সেসময় উপস্থিত ছিলেন শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের বাংলা প্রভাষক রফিকুল ইসলাম, স্পোর্টিং ক্লাবের সম্পাদক রেজাউল করিম লাভলু, সাতক্ষীরা জেলা বিসিবি ক্রিকেট কোচ মোফাচছেরুন ইসলাম তপু, জেলা বয়স ভিত্তিক কোচ শাহ আলম শানু, আলতাব হোসেন, ফজলুল করিম, সুভাষিনী ক্রিকেট একাডেমির সাহা বিল্লাহ, পাটকেলঘাটা ক্রিকেট একাডেমির কোচ শেখ রবিউল ইসলাম, কলারোয়া ক্রিকেট একাডেমীর নাজমুল হাসনাঈন মিলন।

ম্যাচটি পরিচালনা করেন শাকিব ও শাওন।

স্কোয়ারের দায়িত্বে ছিলেন গৌতম, শারমিন ও অহিদ।

একই রকম সংবাদ সমূহ

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক