সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আনসার ভিডিপি সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

জুলফিকার আলী, কলারোয়া: কলারোয়ায় আনসার ভিডিপি সদস্যদের মাঝে বনজ, ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (৩১জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা আনসার ভিডিপি অফিসের সামনে ওই গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হালিমা খাতুন।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মোমেনা খাতুন, উপজেলা প্রশিক্ষক মনির হোসেন ও বিভিন্ন ওয়ার্ড দলনেতা, ইউনিয়ন দলনেত্রী, আনসার প্লাটুন কমান্ডার, ওয়ার্ড দলনেত্রী, আনসার কমান্ডারসহ উপজেলার ১২টি ইউনিয়নের সকল দলনেতা-দলনেত্রী ও আনসার ভিডিপি কমান্ডার এবং সদস্যবৃন্দ।
এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হালিমা খাতুন বলেন, জাতীয় বৃক্ষরোপন অভিযান উপলক্ষে মাহাপরিচালকের সম্মতিক্রমে সারাদেশে ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপনের উদ্যোগ গ্রহন করা হয়। এরই অংশ হিসেবে কলারোয়া উপলজেলায় গাছের চারা বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক করে তোলার লক্ষ্যে এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন

কলারোয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র উদ্যোগে সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ৩০ হাজারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক, সম্পাদক ফারুকী
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ
  • কলারোয়ার চন্দনপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা মন্টু
  • কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন