শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আসন্ন দুর্গাপূজা

কলারোয়ায় এবার ব্যতিক্রমী ধান দিয়ে তৈরি প্রতিমা

সাতক্ষীরার কলারোয়ায় এবার ব্যতিক্রমী ধানের প্রতিমার দেখা মিললো। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষ্যে ধান দিয়ে তৈরি প্রতিমা প্রস্তুত করা হয়েছে পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া পূজা মন্ডপে। ধান দিয়ে মোড়ানো প্রতিমা এবারই প্রথম এই অঞ্চলে। সোনালী রঙের ধান দিয়ে তৈরি প্রতিমাগুলো দেখে যেনো মনে হচ্ছে সোনা দিয়ে মোড়ানো। ছোট ছোট ধান বসানো হয়েছে পুথির মতো। দেখতেও লাগছে অপরূপ।

ধানের প্রতিমা তৈরির কারিগর পৌরসদরের পালপাড়া গ্রামের কাজল পাল জানান, ‘৪ জন প্রতিমা শিল্পী নিয়ে মাস খানেক সময় লেগেছে এই প্রতিমা তৈরিতে। খরচ হচ্ছে আনুমানিক ৩৫ হাজার টাকার মতো। ধান লগেছে ২০কেজির মতো।’

তিনি আরো জানান, ‘এই মন্ডপে দুর্গা, কার্তিক গনেশ, স্বরসতি, ল²ী, অসুরসহ অনুসাঙ্গিক প্রতিমা তৈরির জন্য প্রথমে কাঠ, বাঁশ ও বিচুলির ফ্রেম বা কাঠামো তৈরি করা হয়। পরে তাতে মাটি দিয়ে প্রতিমার আকৃতি আনা হয়। সেগুলো শুকিয়ে যাওয়ার প্রাক্কালে মাটি নরম থাকতে প্রতিমাজুড়ে ধান বসিয়ে দেয়া হয়েছে। ধান এমন ভাবে বসানো হয়েছে যাতে দেখলে মনে হবে প্রতিমাগুলো ধান দিয়েই তৈরি। এগুলো শুকিয়ে যাওয়ার পর প্রতিমার কিছু কিছু অংশ বিভিন্ন রং স্প্রে করা হয়েছে।’

ইতোমধ্যে ধানের প্রতিমা দেখতে ভিড় করছেন অনেকে।

কলরোয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সন্দিপ রায় জানান, ‘আগামি ২০ অক্টোবর থেকে দুর্গাপূজা শুরু হচ্ছে। প্রতিমা বিসর্জন হবে ২৫ অক্টোবর। এবার উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৪৮টি পূজামন্ডপে শারদীয়া দুর্গোৎসব উদযাপিত হবে। সবচেয়ে বেশি মন্ডপ রয়েছে জয়নগর ইউনিয়নে। সেখানে ৯টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। আর পৌরসভায় আছে ৮টি মন্ডপ।’

তিনি আরো জানান, ‘আসন্ন শারদীয়া দুর্গোৎসবকে সামনে রেখে মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরি ও সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। আশা করছি শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হবে।’

একই রকম সংবাদ সমূহ

মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত

ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্ত দিয়ে বাঙালি মুসলিম জনগোষ্ঠীকে কোনো ধরনের আইনিবিস্তারিত পড়ুন

ইসলামে ধর্ষণের শাস্তি, চার সাক্ষীর ধারণা ভুল : ডা. জাকির নায়েকের ভাষ্য

বাংলাদেশে বর্তমানে ধর্ষণের ঘটনা একটি দুরারোগ্য সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। ইসলামী শরিয়াবিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
  • পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে বৃহস্পতিবার
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
  • জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
  • হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃ-ত্যু
  • ভিজিট ভিসায় হজ পালন নিয়ে মক্কায় কঠোর নিয়ম ও জরিমানা-নিষেধাজ্ঞা
  • অনুমতি ছাড়া হজের চেষ্টায় গুনতে হবে যে জরিমানা
  • হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার
  • হজ পালনে সৌদি সরকারের নতুন নির্দেশনা