বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এসেই ফুলেল ভালোবাসায় সিক্ত ফিরোজ আহম্মেদ স্বপন

দীপক শেঠ, কলারোয়া : সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) সংসদীয় আসনে নৌকা প্রতীকের মনোনিত প্রার্থী কলারোয়া উপজেলা আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। কেন্দ্রীয় আওয়ামীলীগ ঘোষিত তালা- কলারোয়া আসনে নৌকা প্রতীক (দলীয় মনোনয়ন পত্র) প্রাপ্তির পর মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে ঢাকা থেকে কলারোয়ায় আগমনে দলীয় নেতা- কর্মীরা উৎসবমুখর পরিবেশে যশোর বিমানবন্দর থেকে ফিরোজ আহম্মেদ স্বপনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়।

পরে সড়ক যোগে কলারোয়া উপজেলার শেষ সীমানা ঘেঁষা কেরালকাতা ইউনিয়নের বেলতলা মোড়ে পৌঁছালে স্বপনকে অসংখ্য আ’লীগ কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে ভালবাসায় সিক্ত হয়ে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। ওখানে বাঁধভাঙ্গা সমর্থকদের উপস্থিতিতে পথ সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপন।

সমাবেশ শেষে তিনি উপজেলার কেরালকাতা ইউনিয়নের হুলহুলিয়া গ্রামের নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে শায়িত পিতা ডা: মরহুম আব্দুল করিম সরদারের কবর জিয়ারত করেন এবং নব্বই বছর বয়সের মাতা বার্ধক্যজনিত রোগে চিকিৎসারত খাদিজা খাতুনের কদমবুচি করে দোয়া প্রার্থনা করেন।

পরে অসংখ্য গাড়ীবহরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান শ্লোগানে মুখরিত হয়ে মিছিল সহকারে হাজার হাজার কর্মী ও সমর্থকদের উষ্ণ ভালবাসায় শুভেচ্ছা জানাতে জানাতে কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল স্তরের আ’লীগ নেতা- কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

সবশেষে নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগ নেতা আমিনুল ইসলাম লাল্টুর সরকারি কার্যালয়ে উপস্থিত হয়ে কূশল বিনিময় ও একে অপরের প্রতি ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভানেত্রী জেলা পরিষদ সদস্য মাহাফুজা সুলতানা রুবি, উপজেলা আ’লীগ সহ সভাপতি ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, সাধারন সম্পাদক আলিমুর রহমান সহ আ’লীগ নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান