বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কন্দাল ফসল উন্নয়ন কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

জুলফিকার আলী : কলারোয়ায় ৩দিন ব্যাপি কন্দাল ফসল উন্নয়ন কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮মে) দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরে ওই মেলার পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ও পুরস্কার বিতরণ করেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার (শস্য) অতিরিক্ত উপ-পরিচালক ইকবাল আহমেদ।

এর আগে স্বাগত বক্তব্য দেন- ্উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হক। অনুষ্ঠানে ১৪টি স্টল এর মধ্য পুরস্কার বিতরণ করা হয়। এবার মেলায় প্রথম স্থান অধিকারী হন-উপজেলার শিবানন্দকাটি গ্রামের মানকচু চাষী গোপাল চন্দ্র দে, ২য় পুরস্কার উপজেলার সোনাবাড়ীয়া গ্রামের কৃষক ওলকচু রফিকুল ইসলাম, উপজেলার গোয়ালচাতরণ গ্রামের চাষী ওলকচু তরিকুল ইসলাম, কয়লার মেটে আলু আবু রায়হান, দেয়াড়ার ওলকচু শাহাজুল আলম, কুশোডাঙ্গার কলা চাষী সাউফুল ইসলাম, তুলসীডাঙ্গার পানি কচু চাষী সাইফুল ইসলাম, কামারালী গ্রামের কাঠাল চাষী বাবুল আক্তার, গয়ড়া গ্রামের বিট কপি চাষী সবুজ হোসেন, কেসমত ইলিশপুর গ্রামের লতিকচু চাষী মেহেদী হাসান, রামচন্দ্রপুর গ্রামের মিষ্টি আলু চাষী তৌহিদুর রহমান, সলিমপুর গ্রামের মুখী কচু চাষী জাহাঙ্গীর আলম, ঝাপাঘাট গ্রামের মুখী কচু চাষী মিল্টন, জয়নগর গ্রামের গোল আলু চাষী প্রদীপ, ইলিশপুর গ্রামের লাবিদ হাসান, ফৈজ্যুল্লাহপুর গ্রামের গোল আলু চাষী আবু শাহিন ও পারভেজ নার্সারী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকা-ের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়ায় প্রতিবাদবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন

“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় দি কোকা-কোলাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি

কলারোয়া উপজেলার ৮৮নং খাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মর্জিনা খাতুনকেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
  • কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ