সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দু’সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনায় এজাহার, দাফন সম্পন্ন

যৌন নির্যাতনকারিসহ তিন জনের নামে কলারোয়া থানায় এজাহার দেয়া হয়েছে।

শিশু কন্যার যৌন নির্যাতনকারির বিচার না পেয়ে দু’সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনায় সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে শুক্রবার বিকেল ৫টায় লাশ তিনটি কলারোয়া উপজেলার পূর্ব লাঙ্গলঝাড়া গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, আত্মহননকারি মাহফুজা খাতুনের ভাই যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর গ্রামের হযরত আলীর ছেলে মশিয়ার রহমান বাদি হয়ে শুক্রবার সন্ধায় ধর্ষণের চেষ্টাকারি হৃদয় গাজী, তার বাবা লাল্টু গাজী ও আত্মহননকারি মাহফুজার চাচা শ্বশুর ইয়াকুব আলীর নাম উল্লেখ করে থানায় এজাহার দায়ের করেছেন।

শুক্রবার সকালে পূর্ব লাঙ্গলঝাড়া গ্রামের শিমুল সরদারের বাড়িতে যেয়ে দেখা গেছে, উৎসুক মানুষের ভিড়।
তারা জানান, ছোট শিশুর ধর্ষণের চেষ্টার ঘটনায় বিচার পেতে স্থানীয় ইউপি সদস্য, মহিলা সদস্য ও লাঙ্গলঝাড়া চেয়ারম্যানের কাছে যেয়েও হতাশ হয়েছেন মাহফুজা। আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ভোটের হিসাব নিকাশ করতে দায় এড়িয়ে সময় পার করেছেন সকলে। অবশেষে মা ও স্বামীকে জানিয়েই দু’সন্তানকে মেরে ফেলে নিজে আত্মহত্যা করার কথা বলেছিলেন মাহফুজা। উগ্র সভাবের মাহফুজা দু’সন্তানকে মেরে নিজে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েও কথা বলেছেন স্বামীর সঙ্গে। একপর্যায়ে মারা যাওয়ার পূর্ব মুহূর্তে মাহফুজার হাত থেকে মোবাইল ফোনটি ঘরের মেঝেতে পড়ে যায়।

মাহফুজার ভাই মশিয়ার রহমান বলেন, বিয়ের পর থেকে চাচা শ্বশুর ইয়াকুব আলীর বাড়িতে যাতায়াত করতো বোন মাহফুজা। দুলাভাই কাজের জন্য বেশিরভাগ সময় বাড়িতে না থাকার কারণে বোনকে কু’প্রস্তাব দেওয়ায় চাচা শ্বশুরের বাড়িতে যাওয়া বন্ধ করে দেয় মাহফুজা। একপর্যায়ে মাহফুজাকে ব্যাপক মারপিট করা হলে স্থানীয়ভাবে শালিসি বৈঠক ডেকে মিটিয়ে দেওয়া হয়। এরপরও তার বোনের উপর ইয়াকুবের কুদৃষ্টি ছিল। দেড় বছর আগে গভীর রাতে ঘরের টালি খুলে ভিতরে ঢোকার চেষ্টা করলে বোন টর্চ মেরে চিৎকার করলে ইয়াকুব পালিয়ে যায়। খবর পেয়ে তিনি লোকজন নিয়ে ইয়াকুবকে খুঁজতে এলে তিনি পালিয়ে যান।

যদিও ইয়াকুব আলী তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, মাথা গরম থাকার কারণে বৌমা সকল সময় তাদের সঙ্গে বিরোধ করতো।

এদিকে, শুক্রবার সকাল ১১টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে মাহফুজা ও তার দু’সন্তানের লাশের ময়না তদন্ত শুরু করেন সদর হাসপাতালের চিকিৎসক ডা. অসীম সরকার ও ডা. সেলিম রেজা।

সুরতহাল প্রতিবেদনের সঙ্গে মৃতদেহের কোন কোন স্থানে আঘাতের চিহ্ন দেখে দায়িত্বপালনকারি চিকিৎসক ময়না তদন্তের কাজ বন্ধ রেখে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারি কলারোয়া থানার উপ-পরিদর্শক আবু হানিফকে ডেকে আনেন মর্গে।
পরে সুরতহাল প্রতিবেদন সংশোধন করে ময়না তদন্ত সম্পন্ন করা হয়।

শুক্রবার ময়না তদন্তের দায়িত্বে থাকা সদর হাসপাতালের চিকিৎসক ডা. সেলিম রেজা সুরতহাল প্রতিবেদনে ত্রুটি থাকার কথা অস্বীকার না করেই বলেন, ময়না তদন্ত প্রতিবেদন না দেওয়ার আগে কোন মন্তব্য করা যাবে না।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আত্মহননকারি মাহফুজার ভাই মশিয়ার রহমান জানান, তিনি মনে করেন ধর্ষণের চেষ্টার ঘটনায় বিচার না পাওয়া, থানা পুলিশ করতে চাইলে ধর্ষণের চেষ্টাকারির বাবার হুমকি ও মাহফুজার চাচা শ্বশুর ব্যবসায়ীক বিরোধিতায় বোন, ভাগ্নে ও ভাগ্নিকে মরতে হয়েছে। মৃত্যুর জন্য ওই তিনজন দায়ী। তাই ওই তিনজনকে আসামি করে তিনি থানায় এজাহার দিয়েছেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবীর জানান, মশিয়ার রহমানের এজাহারটি পেয়েছেন। যাঁচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, শবেবরাতের দিন সোমবার সকাল ১১টার দিকে বাড়িতে খেলা করতে এলে পূর্ব লাঙ্গলঝাড়া গ্রামের লাল্টু গাজীর ছেলে হৃদয় ঘরের পাশে ডেকে নিয়ে মাহফুজার পাঁচ বছরের মেয়ে মোহনাকে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে স্বামী, শ্বশুর ও জনপ্রতিনিধিদের জানিয়েও বিচার না পাওয়ায় ঘোষণা দিয়েই দু’সন্তানকে হত্যা করে নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন