কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন


সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়া প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী উপজেলার ইলিশপুর গ্রামের হাসানুজ্জামান।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি কলারোয়া উপজেলার ৮ নম্বর কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। দলীয় কারণে বর্তমান ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পটুনি গ্রামের মুত্তাকিনের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়। সেই সুবাদে মুত্তাকিন আমার নিকট থেকে সম্প্রতি কয়েক দিনের জন্য ৭০ হাজার টাকা হাওলাদ স্বরূপ নেন। কিছুদিন পর আরো ১৫ হাজার টাকা নেন। ইতোমধ্যে দুই দিন টাকা চাওয়া হয়েছে। এরপরও সে কোন গুরুত্ব দেয় না। গত ২৭ অক্টোবর সকালে টাকা চাইলে টাকা এখন দিতে পারবে না বলে সাফ জানিয়ে দেন। এই নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুত্তাকিন তার লোকজন নিয়ে আমার দোকানে প্রবেশ করে দোকান ভাংচুর করে এবং আমাকে শারীরিকভাবে মারপিট করে আহত করে। তাই আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে মুত্তাকিন এর বিরুদ্ধে দলীয় আইনগত ব্যবস্থা ও কলারোয়া থানা পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্বোধন কর্মকর্তার স্বদেশটি কামনা করেছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
কলারোয়ায় “দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়”-এর আওতায়বিস্তারিত পড়ুন


