সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নদীপাড়ের মাটিকাটা বন্ধ ও নদী রক্ষার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় নদীপাড়ের মাটিকাটা বন্ধ ও বেত্রবতী নদী রক্ষার দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (৩১জানুয়ারি) বেলা ১২টায় কলারোয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড গোপিনাথপুরে এলাকাবাসী আয়োজিত এ মানববন্ধনে স্থানীয়রা বেত্রবতী নদী রক্ষার প্রয়োজনে নদীপাড়ের মাটি অবৈধভাবে কেটে নিয়ে যাওয়ার প্রতিবাদ জানান। সরকারিভাবে নদী খননকালে খনন করা মাটি নদীর পাড়ে রাখা হয়। নদীর তীর রক্ষা করার জন্য রাখা মাটি রাতের আঁধারে উত্তোলন করে নিয়ে যাওয়া হচ্ছে।

গোপীনাথপুর গ্রামের বিএনপি নেতা আকবর আলি বলেন, অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে এভাবে নদীপাড়ের মাটি অবৈধভাবে কেটে নেওয়া হতো। বর্তমানে তা নতুন করে শুরু হয়েছে। নদীপাড়ের মাটি কোনোভাবেই কেটে নিতে দিব না। আমরা যেকোনো মূল্যেই তা প্রতিহত করব।

একই গ্রামের বিএনপি নেতা সোহরাব হোসেন বলেন, মাটিকাটা বন্ধ করতেই হবে। নদী রক্ষা ও নাব্যতা ধরে রাখার জন্য নদী পাড়ের মাটি ও গাছ-গাছালি থাকা প্রয়োজন। আমরা মাটি কাটতে দিব না, গাছ মারতেও দিব না। নদীকে বাঁচাতে চাই, তাই আমরা গ্রামবাসীরা এক হয়ে প্রতিবাদ জানাচ্ছি। একই গ্রামের বাসিন্দা রিপন বলেন, তাঁর নদীপাড়ের রেকর্ডকৃত জমির মাটি কেটে নেওয়া হচ্ছে। নদীপাড়ে কবরস্থান সংলগ্ন জমির মাটিও বাদ যাচ্ছেনা।

মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সচিব সচিব আরিফুর রহমান রঞ্জু, সাবেক পৌর কাউন্সিলর মাগফুর রহমান রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুসা কালিমুল্লাহ, আমজাদ হোসেন, ছাত্রদল নেতা আবির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মানববন্ধনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সচিব রঞ্জু ও সাবেক ছাত্রদল নেতা রোমেলের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথেবিস্তারিত পড়ুন

কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন

কলারোয়া ফুটবল মাঠ সংরক্ষণ ও তদারকির জন্য একটি মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন