বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নৌকাকে জয়ী করতে নতুন প্রজন্মের ভোটারদের প্রচারণা

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় নতুন উদ্যোমে উৎসবমুখর পরিবেশে নতুন প্রজন্মের ভোটাররা নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের নির্বাচনী প্রচার- প্রচারনায় যুক্ত হয়েছে। ঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা লাভে অধ্যায়নরত এক ঝাঁক মেধাবী ছাত্ররা শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে ওই প্রচার-প্রচারনায় মধ্য দিয়ে ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতীক, মুক্তিযুদ্ধের একমাত্র প্রতীক, স্বাধীনতার প্রতীক, অসম্প্রদায়িক চেতনার প্রতীক নৌকাকে বিজয়ী করতে মেধাবী ছাত্রদের এই নতুন উদ্যোমে নির্বাচনী যাত্রা শুরু হয়। কলারোয়া থেকে প্রচার কার্যক্রম পরিচালনা করে তরুন ভোটাররা চন্দনপুর ইউনিয়নে গয়ড়া বাজারে এক নির্বাচনী কার্যালয়ের সামনে নৌকা প্রতীক উত্তোলন, নৌকার সমর্থকদের সাথে মতবিনিময় ও ভোটারদের দ্বারে দ্বারে যেয়ে নৌকার লিফলেট বিতরণ শেষে কূশল বিনিময় ও নৌকায় ভোট প্রার্থনা করেন। পরে সোনাবাড়িয়া ইউনিয়নে বারিকের মোড়ে নৌকার নির্বাচনী কার্যালয়ে নৌকা উত্তোলন করে মতবিনিময় করা হয়। এ সকল নির্বাচনী প্রচার কার্যক্রমে উপস্থিত ছিলেন নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের মেডিকেলে অধ্যায়নরত পুত্র আহম্মেদ ইমতিয়াজ উচ্ছ্বাস, প্রার্থীর শ্যালকের পুত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত নাফিউজ্জামান স্বাধীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বিপ্লব রাহা সহ চিকিৎসা শাস্ত্রে, বিশ্ববিদ্যালয়ে ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্ররা। যারা নকি এবারই প্রথম দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছেন। নতুন ভোটার হয়ে তারা খুব উল্লাসিত। নতুন প্রজন্মের এই একঝাঁক তরুন ভোটারদের নির্বাচনী প্রচার- প্রচারনায় উৎসাহিত করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি নাহিদ হাসান শাহিন, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, চন্দনপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, সাধারন সম্পাদক মফিজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, আ.লীগ নেতা আব্দুস সালাম,যুবলীগ নেতা রাজু সহ ইউনিয়ন আ.লীগ নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ