বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খাদিজা খাতুন (৬) নামের এই শিশু কলারোয়া সরকারি প্রাইমারি স্কুলের শিশু শ্রেণির ছাত্রী। শুক্রবার দুপুরে কলারোয়া পৌরসভার গদখালি গ্রামের কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। জানা গেছে, গদখালি গ্রামের ওয়াজেদ গাজী ও তাসলিমা খাতুনের মেয়ে শিশু খাদিজাকে সকাল থেকেই পাওয়া যাচ্ছিল না। তাকে খুঁজে পেতে গ্রামের দুই মসজিদের মাইকে প্রচার করে সকলকে জানানো হয়। অবশেষে বেলা ১ টার দিকে কলারোয়া সরকারি কলেজের পুকুরে ডুবে থাকা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কলারোয়া সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মুজিবুর রহমান এ আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা-বাবা ও স্বজনেরা। এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ