সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা পর্যায়ে সরকারি প্রাইমারি স্কুলের বালক-বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকাল ৪টায় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বালক দলে উপজেলার কয়লা সরকারি প্রাইমারি স্কুল ২-১ গোলে রামভদ্রপুর সরকারি প্রাইমারি স্কুলকে হারিয়ে জয়লাভ করে।
অপরদিকে বালিকা দল মেহমানপুর সরকারি প্রাইমারি স্কুল ট্রাইবেকারে ৩-২ গোলে সিংহলাল প্রাইমারি স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলাগুলো পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন ও কামরুজ্জামান বাবু।

ধারাভাষ্যে ছিলেন আসাদুজ্জামান সেন্টু, আব্দুল ওহাব মামুন ও শেখ শাহাজাহান আলী শাহিন।

টূর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বালিকা মেহমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আফসানা মিমি ও বালকদের সেরা খেলোয়াড় রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গোলকিপার মুজাহিদ এবং সর্বোচ্চ গোলদাতা বালিকাদের মেহমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আফসানা মিমি ও বালকদের কয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেহরাব।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ এইচ এম শাহিন, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাস, বিএনপি নেতা সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, শরিফুজ্জামান তুহিন, আকলাকুর রহমান শেলী, জামায়াত নেতা ইউনুস আলী বাবু, মেডিকেল অফিসার ডা. মহিউদ্দিন, কলারোয়া যুব উন্নয়ন অফিসার রেজাউল ইসলাম,
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম মীর, সহকারী শিক্ষা অফিসার মন্ডল মধূসদন, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, ফুটবল কোচ মাসউদুল ইসলাম মাসুদসহ বিভিন্ন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, সুধীজন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন