বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিদ্যুৎস্পর্শে ৫ম শ্রেণীর ছাত্র ওমর ফারুকের মৃত্যু

সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল পঞ্চম শ্রেণির এক ছাত্রের।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে উপজেলার সীমান্তবর্তী হিজলদি গ্রামের ফকিরপাড়া নামক স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিদ্যুৎস্পর্শে মারা যাওয়া ওমর ফারুক (১২) একই গ্রামের কৃষক আমির আলির একমাত্র ছেলে।

জানা গেছে, রাতে ঝুলানো খাঁচাযুক্ত ফ্যান চালিয়ে ঘুমাতে যায় ওমর ফারুক। মাদ্রাসায় ঈদের ছুটি হয়ে যাওয়ায় সকালে উঠতে একটু দেরি হচ্ছিল তার। সকালে হঠাৎ ঝুলানো ফ্যানটি ছিঁড়ে তার বুক ওপর পড়ে। ছিঁড়ে পড়া তারে বিদুৎস্পর্শ ঘটে মারা যায় শিশু ওমর ফারুক। ফ্যান ছিঁড়ে পড়ার শব্দে ঘরে ছুটে আসেন পরিবারের লোকজন। ততক্ষণে নিথর হয়ে যায় শিশুছাত্রের জীবনপ্রদীপ।

চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন জানান, শিশু ওমর ফারুক চন্দনপুর দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিদ্যুৎস্পর্শে শিশু শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা