বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিশিষ্ট ব্যবসায়ী যুবদল নেতা মোকলেছুর আর নেই

কলারোয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোখলেছুর রহমান (৪২)স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র জিউন)।

বুধবার (৮মে) সকাল ৮টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।

মোখলেছুর রহমান উপজেলার জয়নগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের প্র‍য়াত মাস্টার হবিবর রহমান এঁর পুত্র। তিনি পৌরসদরের কলাগাছি মোড়ে পারিবার নিয়ে বসবাস করতেন।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ২ শিশু ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের চাচা ব্যাংকার আলহাজ্ব আবুল হোসেন জানান, মোখলেছুরের পিতা বছর দেড়েক আগে মারা যান। এরমধ্যে মোখলেছুরের হার্টের সমস্যা দেখা দিলে দুই দফা তার হার্টে রিং বসানো হয়েছিলো। বুধবার সকালে বাসা থেকে স্বাভাবিকভাবে বাইরে বেরিয়ে নিজ কাজকর্ম সারছিলেন। এমতাবস্থায় তার বুকে ব্যাথা অনুভব করলে তাৎক্ষণিক তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিন আসরের নামাজের পর পৌরসভাধীন মির্জাপুর বায়তুল আমান জামে মসজিদ চত্বরে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযাপূর্ব আলোচনায় শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মরহুমের চাচা ব্যাংকার আলহাজ্ব আবুল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, ডাক্তার মেহেরুল্লাহ, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকীম সবুজ প্রমুখ।

জানাযা নামাজ পরিচালনা করেন মির্জাপুর বায়তুল আমান জামে মসজিদের খতিব সহকারী সুপার মাওলানা ইসমাইল হোসেন।
জানাযায় বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ বহু মুসুল্লি অংশ নেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় গ্রামের বাড়ি বসন্তপুরে সদ্য প্রয়াতের দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান