বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ আগস্ট) সকাল ১১ টায় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট স্কুলের অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে শহীদদের বীরত্বগাঁথা তুলে ধরে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ কলারোয়া সরকারি কলেজ, গার্লস পাইলট হাইস্কুল, সরকারি জি কে এম কে পাইলট স্কুলের ছাত্র-ছাত্রীরা।

বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আমরা সকল শহীদের রক্তের বিনিময়ে নতুন এক স্বাধীন বাংলাদেশ পেলাম। এ জাতি তাঁদের আত্মত্যাগ কোনদিন ভুলবে না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুসফিকা হোসেন।

আরও উপস্থিত ছিলেন সরকারি জেকেএমকে পাইলট হাই স্কুলের প্রধানশিক্ষক আব্দুর রকিব, মাস্টার মনিরুজ্জামান, মাওলানা আইয়ুব আলী, শিক্ষার্থী রেজওয়ান আজম তুর্য, ইফতেখার মাহমুদ আজম, শেখ আবির আহমেদ, কাতিবুর রহমান, সাইদুল ইনামুল, মাহফুজুর রহমান, তাফহীমুল , ফাহিম সিদ্দিকী, প্রত্যয়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন আরবি প্রভাষক আসাদুজ্জামান ফারুকী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক