মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় কর্মরত পুলিশ সদস্য ইমরান হোসেন নিহত

কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে। নিহত পুলিশ সদস্য মোটরসাইকেল চালক ইমরান হোসেন (২৫)। তিনি কলারোয়ার জালালবাদ ইউনিয়নের শংকরপুর গ্রামের মোনায়াম হোসেনের পুত্র।

ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার শংকরপুর গ্রামের লিয়াকত আলীর দোকান সংলগ্ন সড়কে।

স্থানীয়রা জানায়, রাঙ্গামাটি জেলায় কর্মরত পুলিশ সদস্য( কনস্টেবল) ইমরান হোসেন নিজ বাড়িতে এসে মোটরসাইকেল যোগে সিংহলাল বাজারের অভিমুখে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক্টরের মুখোমুখো সংঘর্ষ তিনি মারাত্মক আহত হন। আহত অবস্থায় কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। নিহতের মোটরসাইকেলে থাকা আরোহী নয়নকে গুরুত্বর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে বলে জানা যায়।

নিহতের পরিবার থেকে কলারোয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। দূর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, কলারোয়ার সন্তান ইমরান হোসেন গত ১০ দিন আগে রাঙ্গামাটি জেলার তগোলছুড়ি থানায় কনস্টেবল পদে চাকুরিরত অবস্থায় ছুটি নিয়ে উপজেলার শংকরপুর গ্রামের বাড়িতে এসেছিলেন। তাঁর অকাল মৃত্যুতে স্ত্রী হলেন বিধবা ও এক কন্যা সন্তান হলেন পিতৃহারা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন